Sunday, April 12, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফের অশান্তি ভারতীয় ড্রেসিংরুমে, কোচের সিদ্ধান্ত মানতে পারছেন না এই ক্রিকেটার

Date:

Share post:

হাতে আর মাত্র একদিন। তারপরই চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে ভারতীয় দল। প্রথম ম্যাচে ভারতের সামনে বাংলাদেশ। আর এই ম্যাচের ফের অশান্তি ভারতীয় দলের ড্রেসিংরুমে। সূত্রের খবর, কোচ গৌতম গম্ভীরের সিদ্ধান্ত নিয়ে নাকি খুশি নন উইকেটরক্ষক ঋষভ পন্থ।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়া দুই উইকেটরক্ষক রেখেছে। একজন কে এল রাহুল এবং অন্যজন হলেন ঋষভ পন্থ। তবে জানা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম সুযোগ রয়েছে রাহুলের সামনেই। কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে উইকেটের পিছনে ছিলেন তিনি। এমনকি গম্ভীরও পরিষ্কার করে দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ থাকবে রাহুলেরই সামনে। যদি কোনও কারণে রাহুল খেলতে না পারেন তবেই পন্থের জায়গা হবে। আর সূত্রের খবর, এটাই মানতে পারছেন না পন্থ। দুর্ঘটনার পর টেস্ট ও টি-২০ দলে জায়গা করতে পারলেও একদিনের দলে তেমন সুযোগ পাননি পন্থ। মাত্র একটি ম্যাচ খেলেছেন তিনি।

সূত্রের খবর, সুযোগ না পেয়ে যেভাবে তাঁকে বাদ রাখা হচ্ছে, তাতেই আপত্তি রয়েছে পন্থের। জানা যাচ্ছে, পন্থ চেয়েছিলেন, কয়েকটি ম্যাচ খেলতে। রান না করতে পারলে যদি তাঁকে বাইরে রাখা হত তাহলে কিছু বলার ছিল না তাঁর। কিন্তু এ ক্ষেত্রে নিজেকে প্রমাণ করার সুযোগই পাননি তিনি। অন্য দিকে রাহুল ব্যর্থ হলেও তাঁকে টানা খেলানো হয়েছে। সূত্রের খবর, সতীর্থদের কারও সঙ্গে নাকি এই বিষয়ে কথাও বলেছেন পন্থ।

আরও পড়ুন-ডার্বিতে জয়ে ফিরল ইস্টবেঙ্গল, মোহনবাগানকে হারাল ২-১ গোলে 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...