Wednesday, March 4, 2026

মানসিক প্রতিবন্ধীর মুখ গামছা দিয়ে বেঁধে ধর্ষণ, ধৃত বিজেপি কর্মী

Date:

Share post:

এমনিতেই মানসিক প্রতিবন্ধী তিনি। এমনই এক মহিলার মুখ গামছা দিয়ে বেঁধে ধর্ষণের অভিযোগে উঠল পশ্চিম মেদিনীপুরের সবং থানা এলাকায়।ইতিমধ্যে মধ্যবয়স্ক এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। শাসকদলের অভিযোগ, ধর্ষণে অভিযুক্ত ধৃত ব্যক্তি বিজেপির কর্মী। যদিও পদ্ম শিবির সেই দাবি মানতে চায়নি।তাদের দাবি, অভিযুক্ত একসময়ে তৃণমূলে ছিলেন।পুলিশ সূত্রের জানা গিয়েছে, গত ২৮ জানুয়ারি ‘নির্যাতিতা’ বাড়িতে একা ছিলেন। তিনি মানসিক ভাবে কিছুটা অসুস্থ। সেই সুযোগে ৫৭ বছর বয়সি এক প্রতিবেশী তার বাড়িতে ঢোকেন। মহিলার মুখ গামছা দিয়ে বেঁধে তাকে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ। ‘নির্যাতিতা’র বয়স ৩৩ বছর।অভিযোগ, ধর্ষণের পর ওই মহিলাকে ভয় এবং হুমকি দেন অভিযুক্ত।

ঘটনার কথা জানাজানি হতেই সালিশি সভা বসিয়ে সমস্যা সমাধানের একটি চেষ্টা হয়েছিল। তবে শেষ পর্যন্ত মহিলার পরিবার সবং থানায় অভিযোগ জানায়।সোমবার রাতে খড়্গপুরের শ্যামচক এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ‘নির্যাতিতা’র শারীরিক পরীক্ষার জন্য তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

তৃণমূলের সবং ব্লক সভাপতি শেখ আবু কালাম বক্স বলেন, অভিযুক্ত বিজেপির কর্মী। বিজেপির মিটিং-মিছিলে তাঁকে দেখা যায়। এলাকায় তিনি দাদাগিরির চেষ্টা করতেন। অপরাধের পরে প্রভাব খাটিয়ে ‘নির্যাতিতা’কে ভয় দেখানোর চেষ্টা করেছিলেন উনি। অভিযোগ পেয়ে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। অন্য দিকে, বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সহ-সভাপতি অমূল্য মাইতির দাবি, অভিযুক্ত কোনও দিন বিজেপি করেননি। উনি বিজেপির সদস্য নন। মঙ্গলবার ধর্ষণে অভিযুক্ত মধ্যবয়স্ককে হাজির করানো হয়েছিল মেদিনীপুর আদালতে।

 

spot_img

Related articles

কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই কলকাতায় প্রতিনিধি দল, উচ্চপর্যায়ের বৈঠক বৃহস্পতিবার

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজতে শুরু করেছে। নির্বাচনের প্রস্তুতি কতটা এগোল, তা সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে আসছে...

তিনমাসের মধ্যেই বিহারে মুখ্যমন্ত্রী বদল: নীতীশকে রাজ্যসভায় ‘রাজনৈতিক বাণপ্রস্থে’ পাঠাচ্ছে BJP! 

সরকার গঠনের তিনমাস যেতে না যেতেই ফের বিহারে মুখ্যমন্ত্রী বদলের ইঙ্গিত। কারণ, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে (Nitish Kumar) রাজ্যসভা...

স্বামীর মৃত্যুর সুযোগ নিয়ে ধর্ষণ! ‘বিজেপি পার্টি অফিসে ধর্ষণে’র ঘটনায় সরব তৃণমূল

বিজেপি রাজ্যে নারী সম্মানের তলানিতে থাকা অবস্থা কারো অজানা নয়। বাংলাতে কিছু আসন জিততে বঙ্গ বিজেপির নেতারা সেই...

আবারও পুরুলিয়ার শ্রমিকের মৃত্যু ভিনরাজ্যে: অভিষেকের তৎপরতায় ফিরছে দেহ

ভিনরাজ্যে ফের রহস্যমৃত্যু হল বাংলার পরিযায়ী শ্রমিকের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপে ফেরানো হচ্ছে পুরুলিয়ায় পরিযায়ী...