Saturday, April 4, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) হাতে আর মাত্র কয়েক ঘন্টা। তারপর শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। আর তারই মাঝে দেখা দিয়েছে বিতর্ক। এদিন সকালে একটি ভিডিও ছড়িয়ে পরে, তাতে দেখা যায় করাচি স্টেডিয়ামে ভারতের পতাকা বাদ দিয়ে উড়ছে অংশগ্রহণকারী সব দেশের পতাকা। এরপরই দেখা দেয় নতুন বিতর্ক। যদিও এই নিয়ে মুখ খুলেছে পাকিস্তান।

২) ঘোরোয়া ক্রিকেটে নিয়মিত ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন তিনি। তবুও খুলছে ভারতীয় দলের দরজা। যার কথা বলা হচ্ছে। তিনি আর অন্য কেউ নন , তিনি হলেন অজিঙ্কে রাহানে। ভারতীয় দল থেকে বাদ পড়লেও, ঘোরোয়া ক্রিকেটে নিয়মিত রান পাচ্ছেন তিনি। তুবও খুলছে টিম ইন্ডিয়ার দরজা। আর এই নিয়ে এবার মুখ খুললেন রাহানে নিজেই। বললেন, আমার হয়ে কথা বলবে ক্রিকেট। এবার রঞ্জিট্রফিতে এখনও পর্যন্ত ১২ ম্যাচে রাহানের রান ৪৩৭।

৩) আগামী ২২ ফেব্রুয়ারি, শনিবার হতে চলেছে মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির বৈঠক। এদিন এমনটাই জানান হয় মোহনবাগানের পক্ষ থেকে। গত ১৫ ফেব্রুয়ারি ছিল এই মিটিং হওয়ার কথা । তবে সচিব অসুস্থ থাকায় বৈঠক স্থগিত রাখা হয়। সেসময় জানান হয়েছিল জানিয়ে দেওয়া হবে পরবর্তী দিনক্ষণ। অবশেষে এদিন জানিয়ে দেওয়া হল আগামি ২২ ফেব্রুয়ারি এক্সিকিউটিভ কমিটির মিটিং হবে।

৪) অবশেষে জয়ে ফিরেছে ইস্টবেঙ্গল এফসি। ঘরের মাঠে মহামেডান স্পোর্টিং ক্লাবকে হারায় ৩-১ গোলে। এই জয়ে খুশি লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো। ম্যাচ শেষের দলের প্রশংসায় মাতলেন তিনি। তবে বিপক্ষ দলের প্রশংসা করতে ভোলেননি লাল-হলুদ কোচ।

৫) হাতে আর মাত্র কয়েকদিন । তারপরই শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। আর ট্রফি নামার আগে অনন্য নজিরের সামনে বিরাট কোহলি। এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় ১৩টি ম্যাচ খেলে ৮৮.১৬ গড়ে কোহলির সংগ্রহ ৫২৯ রান। যদি এই টুর্নামেন্টে ২৬৩ রান করতে পারেন কোহলি , তাহলেই গড়বেন নতুন রেকর্ড।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিতর্ক, করাচি স্টেডিয়ামে নেই ভারতের পতাকা, মুখ খুলল পাকিস্তান

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...