Wednesday, June 24, 2026

ধর্মকে বিক্রি করে খাচ্ছেন! বিরোধী দলনেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখছেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ধর্ম জিগির তুলে পশ্চিমবঙ্গের সরকারকে লজ্জাজনক আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari)। মঙ্গলবার, বিধানসভায় জবাবি ভাষণে বিরোধী দলনেতাকে নাম না করে ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, “আপনারা আবার বড় বড় কথা বলেন কী করে! একটা ধর্মকে বিক্রি করে তো খাচ্ছেন! মনে রাখবেন, আমরা সব ধর্মকে সম্মান করি।” বিরোধী দলনেতার এই মন্তব্যের বিষয়ে তিনি প্রধানমন্ত্রীকেও চিঠি লিখবেন বলে জানান মুখ্যমন্ত্রী।

এদিন বিধানসভার (Assembly) বাইরে সাংবাদিক বৈঠক থেকে রাজ্য সরকারকে সাম্প্রদায়িক বলে কুৎসা করেন বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, এই সরকারের মদতেই না কি বাংলায় জঙ্গিদের বাড়বাড়ন্ত। এর জবাবে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, “আমার সঙ্গে জঙ্গিদের সম্পর্ক আছে? প্রমাণ দিলে মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে দেব।”

বিরোধী দলনেতার এই ধরনের মন্তব্যের বিষয়ে তিনি প্রধানমন্ত্রীকেও চিঠি লিখবেন বলে জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দেন, “বাংলায় মাফিয়াদের কোনও জায়গা নেই। সন্ত্রাসকারী, দাঙ্গাকারীদের আমরা জায়গা দিই না।”

বিধানসভায় বিজেপিদের নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “ওদের নাকি বলতে দেওয়া হয় না! আর কত বলবেন?” এরপরই তিনি বলেন, “আপনারা আবার বড় বড় কথা বলেন কী করে! একটা ধর্মকে বিক্রি করে তো খাচ্ছেন! মনে রাখবেন, আমরা সব ধর্মকে সম্মান করি।”

মুখ্যমন্ত্রীর কথায়, “কথা বলাও একটা আর্ট। এটা একটা শিল্প। বক্তৃতা মানে কাউকে আঘাত করা, সাম্প্রদায়িকভাবে ভাগ করে দেওয়া নয়।” বিরোধীদের অভিযোগের সপাট জবাব দিয়ে অধিবেশনে কলেজ-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতীপুজো হওয়ার ছবি অধ্যক্ষের কাছে জমা দেন মমতা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...