Saturday, April 4, 2026

নিয়োগ তদন্তে সিবিআই মামলায় শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন সুজয়কৃষ্ণের

Date:

Share post:

নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রকে (Sujay Krishna Bhadra) শারীরিক অসুস্থতার কারণে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ সিবিআই (CBI) মামলায় তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে।

এদিন মামলার শুনানিতে বিচারপতি বলেন সুজয়কৃষ্ণের হার্টে দুটি ব্লক পাওয়া গেছে। আদালত তাঁর শারীরিক অবস্থাকে অগ্রাহ্য করতে পারে না। সেই ক্ষেত্রে মার্চ মাসের পরবর্তী শুনানি পর্যন্ত নিজের বাড়িতেই থাকবেন সুজয়কৃষ্ণ। তবে বেশ কিছু শর্ত মানতে হবে অভিযুক্তকে। নিজের বাড়ি এবং হাসপাতাল ছাড়া তিনি অন্য কোথাও যেতে পারবেন না। বেহালার বাড়িতেই থাকতে হবে সুজয়কৃষ্ণ ভদ্রকে। বাড়ির বাইরে সিআরপিএফ (CRPF) মোতায়েন থাকবে। অভিযুক্তের মোবাইল নম্বর CBI- র কাছে জমা দিতে হবে এবং তদন্তকারী সংস্থার তলবে তৎক্ষণাৎ হাজিরা দেওয়া বাধ্যতামূলক।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...