Wednesday, June 24, 2026

৪১ দিনের মধ্যে ন্যায়বিচার! বড়তলায় শিশু-ধর্ষণে ফাঁসির সাজা বিচারকের, সঙ্গে ১০ লক্ষ টাকা জরিমানা

Date:

Share post:

৪১ দিনের মধ্যে ন্যায়বিচার পাইয়ে দিয়ে ইতিহাস গড়ল কলকাতা পুলিশ। বড়তলা থানা এলাকার ফুটপাতে শুয়ে থাকার দুধের শিশুকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত রাজীব ঘোষ (Rajib Ghosh) ওরফে গোবরাকে ফাঁসির সাজা দিল কলকাতার নগর দায়রা আদালত (Bankshal Court)। মঙ্গলবার, পকসো (POCSO) আদালত এদিন দোষীর মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। আদালতের পর্যবেক্ষণ, যে ভাবে ৭ মাসের শিশুকন্যাকে নির্যাতন করা হয়েছে, তা বিরলের মধ্যে বিরলতম অপরাধ। ঘটনার ৭৮ দিনের মাথায় দোষীকে প্রাণদণ্ডের পাশাপাশি নির্যাতিতার পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন বিচারক।

এই ধরণের মামলায় যেখানে নির্যাতিতা এখনও বেঁচে আছে, সেখানে অতীতে ফাঁসির সাজার কোনও নজির নেই। আদালত (Bankshal Court) এই ঘটনাকে বিরল থেকে বিরলতম ঘটনা হিসেবে উল্লেখ করেছে। বিচারক জানিয়েছেন, যেভাবে সাত মাসের এক দুধের শিশুর উপর নির্মম অত্যাচার হয়েছে, সেখানে দোষীর বেঁচে থাকার কোনও অধিকার নেই। তাই পকসো আইনের ৬ নং ধারায় ফাঁসির সাজা দিয়েছেন নগর দায়রা আদালতের বিশেষ পকসো কোর্টের বিচারক। ১০ লক্ষ টাকা জরিমানার কথা বলে হয়েছে। সেটা ওই শিশুর পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

গত ৩০ নভেম্বর বড়তলা থানায় (Burtulla PS) শিশু নিখোঁজের অভিযোগ জানিয়েছিলেন ফুটপাথবাসী এক দম্পতি। কয়েক ঘণ্টা পরে ওই ফুটপাথ থেকেই শিশুটিকে উদ্ধার করা হয়। তার পর গত ৪ ডিসেম্বর ঝাড়গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার ২৬ দিনের মাথায় আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। রাস্তার একাধিক সিসি ক্যামেরার ফুটেজ দেখে যুবককে চিহ্নিত করেছিলেন তদন্তকারীরা। সোমবার আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে। আর ৪১দিনের মাথায় সাজা ঘোষণা হল।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...