Tuesday, June 23, 2026

কাগজ ছেঁড়া! খতিয়ান তুলে কুৎসার জবাব মমতার

Date:

Share post:

কেন সেদিন বিধানসভায় কাগজ ছিঁড়েছিলেন? মঙ্গলবার, বিধানসভায় (Assembly) বক্তব্য রাখতে গিয়ে তথ্য তুলে সপাট জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “আমি যখন কাগজ ছিঁড়েছিলাম, তখন আমি একা ছিলাম।”

এদিন বক্তৃতার শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “ওরা বলছেন আমিও নাকি কাগজ ছিঁড়েছি। আমি যখন কাগজ ছিঁড়েছিলাম, তখন আমি একা ছিলাম। বিজেপি, কংগ্রেস, সিপিএম আমাকে একটা কথা বলতে দিত না। অথচ ৩৯ শতাংশ ভোট ছিল আমাদের। একটা বক্তব্য রাখতে দেওয়া হত না। একটা প্রশ্নও করতে দেওয়া হত না। বাধ্য হয়েই ওটা করতে হয়েছিল।” মমতা জানান, সেই সময় তাঁর কাছে ভোট রয়েছে, কিন্তু ৭ দিন ধরে কলিং দিয়েও তিনি বিধানসভায় বলার সুযোগ পেতেন না। তাঁর মাইক বন্ধ করে দেওযা হত। বিভিন্ন অজুহাতে বিধানসভা থেকে বের করে দেওয়া হত- অভিযোগ তৃণমূল সভানেত্রীর।

এরপরই মুখ্যমন্ত্রী বলেন, “এখন তো তেমন পরিস্থিতি নেই। আমরা তো গণতন্ত্রে বিশ্বাসী। সবাইকে বলতে দেওয়া হয়। কিন্তু শুধুই বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হলে কী বা বলা যেতে পারে!” ফ্রিডম অফ স্পিচ মানে এটা নয় যে কাউকে আঘাত করা, হাউস কে ভাগ করা, ফ্রিডম অফ স্পিচ মানে হেট স্পিচ নয়- সাফ জানান মমতা।

এই প্রসঙ্গেই মমতা বলেন, সংসদে বিরোধীদের বলতে দেয় না মোদি সরকার। কিন্তু এখানে গণতন্ত্র আছে। বিধানসভায় বিরোধীদের বলার জন্য ৫০ শতাংশ সময় বরাদ্দ করা আছে।

মুখ্যমন্ত্রীর কথায়, “কথা বলাও একটা আর্ট। এটা একটা শিল্প। বক্তৃতা মানে কাউকে আঘাত করা, সাম্প্রদায়িকভাবে ভাগ করে দেওয়া নয়।”

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...