Friday, April 3, 2026

আরজি কর-কাণ্ডে প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের ওয়েবসাইট উধাও, তোপ তৃণমূলের

Date:

Share post:

আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে যে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন, সেই ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’ (ডব্লিউবিজেডিএফ)-এর ওয়েবসাইটটি হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছে!  এই খবর প্রকাশ্যে আসতেই সমালোচনায় সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। যদিও ডব্লিউবিজেডিএফ-এর তরফে এই ঘটনার ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করা হয়েছে।।ডব্লিউবিজেডিএফ-এর ওয়েবসাইট www.wbjdf.com আপাতত আর খুলছে না। এই ঘটনা সামনে আসতেই নানা মহলে প্রশ্ন উঠেছে, আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তাদের ওয়েবসাইটটি কি বন্ধ করে দিলেন?

এই ঘটনা পুলিশেরও নজর এড়ায়নি। এমনকী, তারা ইতিমধ্যেই এ নিয়ে খোঁজখবর করতে শুরু করেছে। এই প্রসঙ্গে চিকিৎসক অনিকেত বলেন, বিধাননগর পুলিশ একটি নোটিশ পাঠিয়ে জানতে চায়, কেন ওয়েবসাইট হঠাৎ বন্ধ করা হয়েছে? পুলিশকে সেই নোটিশের জবাবও দেওয়া হয়েছে। তাদের জানানো হয়েছে, আমাদের কাজ চলছে। টেকনিক্যাল টিম বিষয়টি দেখছে। মেরামতির কাজ চলছে। ওয়েবসাইট বন্ধ হয়নি।

ওয়েবসাইট বন্ধ হওয়া নিয়ে নির্দিষ্ট কয়েকটি প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।তিনি বলেন, নির্যাতিতার আবেগ ব্যবহার করে প্রচুর টাকা তুলেছিল জুনিয়র ডাক্তারদের সংগঠন। সেই টাকা গেল কোথায়? আইনজীবীরা বলছেন, তারা কেউ পয়সা নিয়ে মামলা লড়েননি। আবার অন্যদিকে বলা হচ্ছে, আইনি প্রক্রিয়ায় পয়সা খরচ হচ্ছে। দু’টো কী করে একসঙ্গে হতে পারে? তার আরও প্রশ্ন, কী করে ওঁদের অ্যাকাউন্ট থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অ্যাকাউন্টে টাকা গেল? এই প্রশ্ন যখন উঠছে, তখন দেখা গেল ওয়েবসাইট উধাও।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...