Monday, April 6, 2026

শহরে নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানি, একদিনের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার কলকাতা পুলিশের 

Date:

Share post:

খাস কলকাতায় (Kolkata) নাবালিকা স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। শেক্সপিয়র সরণি থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই ছাত্রীর পরিবার। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার যুবক। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)।

সোমবার স্কুল ছুটির পর নাবালিকা ছাত্রী একা বাড়ি ফেরার পথে শারীরিক হেনস্থার শিকার হন। কলকাতার অভিজাত এলাকায় অভিযুক্ত যুবক পড়ুয়ার সঙ্গে অভব্য আচরণ করেন বলে জানা গেছে। নাবালিকা পালাতে চাইলে নাছোড়বান্দা ওই যুবক ধাওয়া করে তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ছাত্রী বাড়ি ফিরে সব জানাতেই অভিভাবকরা থানায় অভিযোগ করেন। তদন্তে নেমে যুবককে চিহ্নিত করা হয়। পুলিশ জানতে পারে, অভিযুক্ত যুবক ওই এলাকাতেই মেকানিকের কাজ করেন। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...