Saturday, June 27, 2026

ট্যাংরায় একই পরিবারের তিনজনের রহস্যমৃত্যু! হাতের শিরা কাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য

Date:

Share post:

বুধবার সকালে পূর্ব কলকাতার ট্যাংরা (Tangra) থানা এলাকায় একই পরিবারের তিনজনের নিথর দেহ উদ্ধার!মৃতদের প্রত্যেকের হাতের শিরা কাটা থাকায় সন্দেহ বাড়ছে পুলিশের। আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন, তদন্তে ট্যাংরা থানা (Tangra Police)। এর পাশাপাশি বাড়ির বাকি তিনজন সদস্যের দুর্ঘটনার খবরও মিলেছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রের খবর ২১এ, অতুল শূর রোড এলাকার ওই বাড়িতে মৃতদের মধ্যে দু’জন মহিলা ছাড়াও রয়েছে এক নাবালিকা। পরিবারের দুই কর্তা বাড়ির বাইরে ছিলেন। এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী তাঁরা মৃতদের পরিবারে কোনও রকমের অস্বাভাবিকতা লক্ষ্য করেননি। পরিবারের দুই ভাইয়ের একইসঙ্গে একই সময় বাইরে থাকা এবং তাঁদের স্ত্রীদের অস্বাভাবিক মৃত্যু ঘিরে একাধিক খটকা তদন্তকারীদের মনে। কবে এই মৃত্যুর ঘটনা তাও স্পষ্ট নয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের তোড়জোড় চলছে। সকলেই আত্মহত্যা করেছেন কি না বা এমন পদক্ষেপের নেপথ্যে কী কারণ সেটা তদন্তসাপেক্ষ। তবে একই পরিবারের তিনজনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে এদিন সকালে এই বাড়ির দুই কর্তা ( প্রণয় দে এবং প্রসুন দে) এবং তাঁদের এক সন্তানকে বাইপাসে দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাইপাসের বেসরকারি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। সবমিলিয়ে রহস্য বাড়ছে।ঘটনাস্থলে পৌঁছেছেন জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার (Rupesh Kumar)।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...