Monday, April 6, 2026

নিষিদ্ধ পল্লির মহিলাদের জন্য ‘বিনোদিনী’র স্পেশাল স্ক্রিনিং, দর্শকের সেলফির আবদার মেটালেন রুক্মিণী

Date:

Share post:

বাংলা জুড়ে রমরমিয়ে চলছে ‘বিনোদিনী -একটি নটির উপখ্যান’ (Binodini Ekti Natir Upakhyan)। ১৪৩ বছর পর নিজের নামের থিয়েটার পেয়েছেন বাংলা নাট্য জগতের প্রথম মহিলা সুপারস্টার বিনোদিনী দাসী। তাঁর দৃপ্ত কঠিন জীবনগাঁথাকে বড় পর্দায় তুলে ধরেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। ছবি মুক্তি পেয়েছিল গত ২৩ জানুয়ারি। প্রায় একমাস পেরিয়েও বিনোদিনী থিয়েটারে রাম কমল মুখোপাধ্যায় (Ram Kamal Mukherjee) পরিচালিত এই ছবির চর্চা অব্যাহত। বুধবার উত্তর কলকাতার বিনোদিনী থিয়েটারে উষা কো-অপারেটিভ, হিউমান ডেভলপমেন্ট অ্যান্ড সোশ্যাল অ্যাকশন ও আমরা পদাতিক সংগঠন (যাঁরা মূলত মহিলাদের নিয়ে কাজ করেন) এবং নিষিদ্ধ পল্লীর মহিলাদের জন্য একটি স্পেশাল স্ক্রিনিং এর ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন পরিচালক এবং অভিনেত্রী দুজনেই। দর্শকের আবদার মিটিয়ে একগাল হাসি নিয়ে সকলের অজস্র সেলফি তুললেন রুক্মিণী। উপস্থিত ছিলেন মেয়র পরিষদ অতীন ঘোষ, ফরাসি পরিচালক নিকোলাস ফ্যাসিনো-সহ (Nicolas Facino)বিশিষ্টরা।

হাসপাতাল থেকে ফিরেই স্বমহিমায় বিনোদিনী -একটি নটির উপখ্যান ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত অভিনেত্রী রুক্মিণী। দর্শকরা সিনেমা দেখার পর চোখের জল ধরে রাখতে পারলেন না। প্রশংসার বন্যায় ভাসলেন নায়িকা। ছবি লঞ্চের পর থেকেই বহু বার হাউজফুল হয়েছে এই ছবি। তবে এবার এই ছবির সকল কলাকুশলী এবং যৌনকর্মীদের নিয়ে স্ক্রিনিং করা হলো। এদিন অভিনেত্রী জানান,দর্শকদের কাছে তিনি কৃতজ্ঞ যাঁরা এই ছবিকে ভালোবেসেছেন এবং এখনও সিনেমা হলে গিয়ে দেখছেন। পাশাপাশি তিনি আরও বলেন যে, আজকের এই স্ক্রিনিংটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাঁর কাছে কারণ আজ যে সকল সংগঠনদের জন্য এই স্ক্রিনিংটির আয়োজন করা হয়েছে তাঁরা সকলেই মহিলাদের জন্য সারা বছর কাজ করে যান ফলে আজকের দিনটা খুবই স্পেশাল।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...