Friday, April 3, 2026

ফের দেশের জার্সিতে মাঠে , চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগে আবেগে ভাসলেন শামি

Date:

Share post:

আজ থেকে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টে রয়েছেন মহম্মদ শামি। চোটের কারণে দলে নেই যশপ্রীত বুমরাহ। তাই এই টুর্নামেন্টে বেশি দায়িত্ব রয়েছে শামির হাতেই। দীর্ঘ চোট কাটিয়ে দলে কামব্যাক করেছেন তিনি। আর টুর্নামেন্টে খেলতে নেমে আবেগে ভাসলেন শামি। পরিবারকে ধন্যবাদ দিয়েছেন তিনি।

বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে শামি বলেন, “ বিশ্বকাপে দারুণ ফর্মে থাকার পর হঠাৎই নিজেকে অস্ত্রোপচারের টেবলে দেখতে পাওয়া, সেই ফর্মের পর চোট পাওয়া সত্যিই খুব কঠিন। প্রথম দু’মাস খালি ভাবতাম, আর কি ভারতের হয়ে খেলতে পারব? যে চোট পেয়েছিলাম তাতে ১৪ মাসের বিরতি আপনাকে মানসিক ভাবে ভেঙে দিতে পারে।“ এখানেই না থেমে শামি বলেন, “ চিকিৎসককে প্রথমেই প্রশ্ন করেছিলাম, কত দিনের মধ্যে মাঠে ফিরতে পারব। উনি বলেছিলেন, আগে আমাকে চলাফেরা করতে হবে, তারপর জগিং এবং দৌড়। তার পরেই আমি ভাবতে পারব ক্রিকেট খেলতে পারব কি না। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ভাবা তো তখন দূরের ব্যাপার।“

এরপরই জাতীয় দলে ফেরা নিয়ে শামি বলেন, “ আমি ভাবতাম কবে মাটিতে পা রেখে হাঁটতে পারব। মাঠে দৌড়তে থাকা একজন ক্রীড়াবিদের পক্ষে ক্রাচ নিয়ে হাঁটা বেশ কষ্টের। অনেক ভাবনা মাথায় আসত তখন। ক্রিকেট খেলতে পারব কি না, হাঁটতে পারব কি না এই সব। দেশের জার্সি পরার এই ইচ্ছে এবং আবেগটাই সবচেয়ে বড় অনুপ্রেরণা। এটাই আমাকে চাঙ্গা করে রাখে। এর জন্য যন্ত্রণা সহ্য করা যায়।“

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...