Friday, April 3, 2026

কলকাতা পুরসভার রাজস্ব আদায় বেড়েছে! প্রায় একই ঘাটতি রেখে বাজেট পেশ করে মত ফিরহাদের

Date:

Share post:

রাজস্ব আদায় বেড়েছে। বৃহস্পতিবার কলকাতা পুরসভার (KMC) ২০২৫-২৬ অর্থ বর্ষের বাজেট পেশ করে জানালেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গত আর্থিক বছরে পুর বাজেটে ঘাটতির পরিমাণ ছিল ১১২ কোটি টাকা। এবারে সেটা হয়েছে ১১৪ কোটি ৭২ লক্ষ টাকা। তবে, মেয়রের দাবি, “বিভিন্ন খাতে কলকাতা পুরসভার রাজস্ব আদায় বেড়েছে।“

কলকাতা পুরসভার (KMC) বাজেটে (Budget) ঘাটতির পরিমাণ ছিল ১১২ কোটি টাকা। এবারে সেটা বেড়ে হয়েছে ১১৪ কোটি ৭২ লক্ষ টাকা। অর্থাৎ ঘাটতি পরিমাণ বেড়ে ২ কোটি ৭২ লক্ষ টাকা। এরপরও কীভাবে রাজস্ব আদায় বৃদ্ধির কথা বলছেন মেয়র! প্রশ্ন ওঠে। মেয়র বিভ্রান্ত করছেন বলে অভিযোগ তোলে বিরোধীরা।
আরও খবর: আর জি কর-কাণ্ডে সিপি-সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ালেন হাইকোর্টের প্রধান বিচারপতি

এদিন বাজেট পেশ করতে গিয়ে তথ্য-সহ এর ব্যাখ্যা দেন মেয়র। জানান, আগের অর্থবর্ষে কলকাতা পুরসভার রাজস্ব খাতে মোট আয়ের পরিমাণ ২৭৮৬.৫২ কোটি টাকা। সেখানে ব্যয় হয়েছে ২৪৬৬.২২ কোটি টাকা। পুরসভার হাতে রয়েছে ৩২০.৩০ কোটি টাকা। একইভাবে এই আর্থিক বছরে রাজস্ব বাবদ মোট ৪০০৮.৬৩ কোটি টাকা আয় হতে পারে। সম্ভাব্য ব্যয় ৩,৬৫৮.১৪ কোটি টাকা। সেক্ষেত্রে সব ঠিক থাকলে কলকাতা পুরসভার হাতে থাকবে ৩৫১.৪৯ কোটি টাকা। ফিরহাদের (Firhad Hakim) কথায়, পুর এলাকার বাণিজ্যিক প্রকল্প, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, বস্তি পরিষেবা, সড়ক উন্নয়ন এবং জল সরবরাহে জোর দেওয়া হচ্ছে।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...