Wednesday, April 1, 2026

বাঁকুড়ার বিহারীনাথ পাহাড়ের রির্সটে তরুণীকে গণধর্ষণের ঘটনায় আদালতে আত্মসমর্পণ ৪ অভিযুক্তর

Date:

Share post:

বাঁকুড়ার বিহারীনাথ পাহাড়ের রির্সটে তরুণীকে গণধর্ষণের ঘটনায় আদালতে আত্মসমর্পণ করল অভিযুক্তরা। বুধবার আসানসোল আদালতে অভিযুক্ত চারজনই আত্মসমর্পণ করেন। প্রসঙ্গত দিন কয়েক আগে আসানসোলের এক তরুণী বেড়াতে গিয়ে বাঁকুড়ার বিহারীনাথ পাহাড়ের এক রিসর্টে গণধর্ষণের শিকার হয় বলে অভিযোগ। এই ঘটনার পর নির্যাতিতার পরিবারের তরফে আসানসোল মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমেছিল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনায় পর অভিযুক্তরা বিহার ও ঝাড়খন্ডের বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়েছিল। তাদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছিল। অবশেষে এদিন অভিযুক্তরা আসানসোল আদালতে আত্মসমর্পণ করে। অভিযুক্তদের ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

আরও পড়ুন- ট্রাস্ট খোলার আগে ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা! জেডিএফ-এর সাফাই-এর পাল্টা পিএফএ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আগুন কটক হাই কোর্টে! জ্বলন্ত পেট্রোল ছুঁড়ে গ্রেফতার মহিলা

ওড়িশা হাই কোর্ট চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ালো বুধবার। এক মহিলা কটকের হাইকোর্ট চত্বরের বাইরে থেকে জ্বলন্ত পেট্রোল (petrol)...

অধিনায়ককে ছাড়াই মহড়া সানরাইজার্সের, ইডেনে পিচ দেখে অবাক ভিত্তরি

ইডেনে (Eden) প্রথম জয়ের সন্ধানে নামছে সানরাইজার্স হায়দরাবাদ(SRH)। ম্যাচের আগের দিন অপসানাল অনুশীলন ছিল কমলা বাহিনীর। ঈশান কিষান(Ishan...

IPL: ভোটের মরশুমেও চাহিদা তুঙ্গে টিকিটের, ইডেনে কি দেখা মিলবে ‘বাদশা’র?

বৃহস্পতিবার ইডেন গার্ডেনসে (Eden) আইপিএলের(IPL) বোধন। ভোটের ভরা মরশুমেও কেকেআর কে নিয়ে উৎসাহ তুঙ্গে কয়েকদিন আগেই ইডেনে টি-টোয়েন্টি...

এত ফর্ম ৬ কেন? যাদবপুরে প্রশ্ন তুলল গণমঞ্চ 

গত কয়েক মাস ধরে ভোটার তালিকায় বিশেষ সংশোধন, দফায় দফায় তালিকা প্রকাশ এবং নির্বাচন ঘোষণার ঠিক মুখে রাজ্যের...