Monday, April 6, 2026

সংগঠনে জোর! রবিতে কেরালায় তৃণমূলের ‘লিডারশিপ কনক্লেভ’, বক্তব্য রাখবেন ডেরেক-মহুয়া

Date:

Share post:

কেরালায় সংগঠন বিস্তার করতে শুরু করল তৃণমূল কংগ্রেস। ২৩ ফেব্রুয়ারি অৰ্থাৎ রবিবার কেরালার মানজেরিতে আয়োজন করা হয়েছে লিডারশিপ কনক্লেভের। বক্তব্য রাখবেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান এবং লোকসভার সাংসদ মহুয়া মৈত্র৷ পৌরহিত্য করবেন তৃণমূল কংগ্রেসের রাজ্য আহ্বায়ক পি ভি আনওয়ার৷

কেরালার বাম নেতৃত্বাধীন শাসক জোটের বিরুদ্ধে রাজ্যের মানুষের ক্ষোভ দিনে দিনে বাড়ছে৷ এই আবহে আগামী বছর অর্থাত্‍ ২০২৬ সালে কেরালা বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের তরফে কনক্লেভ আয়োজনের এই উদ্যোগকে অত্যন্ত প্রাসঙ্গিক বলে দাবি করছে রাজনৈতিক মহল৷ এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের তরফে এমন কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি৷ প্রসঙ্গত, কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে যে গোয়ায় চলতি বছরের নির্ধারিত জেলা পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে দল৷ তারপরেই সামনে আসছে কেরালায় কনক্লেভের তথ্য। এভাবেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সমুদ্র তীরবর্তী রাজ্যগুলিতে তৃণমূলের সাংগঠনিক বিস্তার অত্যন্ত তাত্‍পর্যপূর্ণ হতে চলেছে বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের৷

আরও পড়ুন- মানবসম্পদ উন্নয়নকে সামনে রেখেই এবারের রাজ্য বাজেট, বিধানসভায় জবাবি ভাষণে জানালেন চন্দ্রিমা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...