Monday, April 6, 2026

মহাকুম্ভে নিজের পরিবারের সবাই জল খান, ডুব দিন: যোগীকে কটাক্ষ দাদলানির

Date:

Share post:

মাত্র কয়েক দিন পরেই শেষ হবে মহাকুম্ভ। আবার ১৪৪ বছরের অপেক্ষা। সেই কারণে এই পুণ্য সময়ে  মানুষ হামলে পরেছেন মহাকুম্ভে গিয়ে স্নান করতে। কিন্তু সদ্যই একটি রিপোর্টে জানা গিয়েছে, এই জল নাকি দূষিত। তারপরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক তথা ইন্ডিয়ান আইডলের বিচারক বিশাল দাদলানি।

ভিভিআইপি থেকে আম আদমি সকলেই ১৪৪ বছর পর এই পুণ্য মহাকুম্ভে যোগ দেওয়ার জন্য এসেছেন প্রয়াগরাজ। ফলে এত মানুষের মল মূত্র তো আছেই, সঙ্গে স্নান করার ফলে গঙ্গার জলে ছড়িয়েছে ব্যাকটেরিয়া। তাও নাকি বিপুল পরিমাণে। আর এই রিপোর্ট প্রকাশ্যে এনেছে দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। যদিও সেই রিপোর্ট মোটেই মানতে নারাজ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, এই জল অতি পবিত্র, এটাকে চাইলে পান পর্যন্ত করা যায়। আর তার এই কথার পরই তাকে কটাক্ষ করেছেন বিশাল দাদলানি।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় যোগী আদিত্যনাথের উদ্দেশ্যে বিদ্রুপ ছুড়ে তিনি লেখেন,  নিন্দুকদের নিয়ে অত ভাববেন না স্যার। আমরা আপনাকে বিশ্বাস করি। আপনি গিয়ে সোজাসুজি নদী থেকে এই পবিত্র জল পান করে দেখান ক্যামেরার সামনে।এদিন আরও একটি ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করে লেখেন,  আপনি যদি পেট খারাপ, কলেরা, কৃমি, আমাশার লক্ষ লক্ষ কেসের কথা দেখতে না পারেন, বা সেগুলো নিয়ে যদি আপনি আশঙ্কা না করেন তাহলে আপনি সত্যিই বিশেষ ক্ষমতার অধিকারী। তাহলে যান ওই নর্দমায় গিয়ে নিজে আর নিজের পরিবারের সবাই মিলে জল খান। ডুব দিন। আপনাকে ঈশ্বর আরও সাহস দিক।

 

Related articles

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...