Saturday, April 4, 2026

আর জি কর-কাণ্ডে সিপি-সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ালেন হাইকোর্টের প্রধান বিচারপতি

Date:

Share post:

আর জি কর-কাণ্ডে সিপি-সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি।জানা গিয়েছে, ব্যক্তিগত কারণে মামলা ছাড়লেন প্রধান বিচারপতি। নিহত চিকিৎসকের পরিচয় প্রকাশের অভিযোগে দায়ের হয়েছিল মামলা। আর জি কর ঘটনায় বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সেই মামলা থেকে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি। নতুন বেঞ্চে হবে পরবর্তী শুনানি। (Vineet Goyal) কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত। আর জি কর কাণ্ডের জেরে পদ থেকে সরানো হয় তাকে।  নিহত  তরুণী চিকিৎসকের পরিচয় প্রকাশের অভিযোগে তার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল আদালতে। সেই মামলা থেকেই সরে দাঁড়ালেন হাইকোর্টের(Calcutta High Court)প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় ৯ অগাস্ট হাসাপাতালে যান কলকাতার তদানীন্তন পুলিশ কমিশনার বিনীত। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্যাতিতার নাম বলে ফেলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হতে সময় লাগেনি। পুলিশ কমিশনার ধর্ষিতার নাম প্রকাশ করলেন কোন যুক্তিতে, ওঠে প্রশ্ন। সেই নিয়ে মামলা দায়ের হয় আদালতে।

এক আইনজীবী বিনীতের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। বিনীতের বিরুদ্ধে এফআইআর দায়ের করতেও আবেদন জানান তিনি। গোড়াতেই ওই মামলা নিয়ে সমস্যা দেখা দেয়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, মূল মামলাটি যেহেতু সুপ্রিম কোর্টে রয়েছে, সেখানেই যাওয়া উচিত। কিন্তু এর পর কেন্দ্র জানিয়ে দেয়,  পুলিশ আধিকারিক যেখানে কর্মরত, সেখানেই শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা যেতে পারে।সেই থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে সেই নিয়ে মামলা চলছিল। বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এদিন ওই মামলা থেকে সরে দাঁড়ান হাইকোর্টের প্রধান বিচারপতি। নতুন বেঞ্চে মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। তবে কোন বেঞ্চে, তা এখনও জানা যায়নি।

আদালত কেন্দ্রকে জানায় যে, রাজ্য সরকারই এই বিষয়টি পরিচালনা করবে এবং যদি রাজ্য কোনও পদক্ষেপ না নেয়, তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অভিযোগ জানানো যেতে পারে। আদালত বিনীত গোয়েল এর বিরুদ্ধে দায়ের করা অভিযোগের ভিত্তিতে শৃঙ্খলাভঙ্গের দিক থেকে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত জানতে চেয়েছিল।

আর জি কর কাণ্ডে গোড়া থেকেই বিনীতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। তথ্যপ্রমাণ লোপাট এবং হাসপাতালে হামলার ঘটনায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নির্যাতিতার মা-বাবা থেকে আন্দোলনকারী চিকিৎসকরা। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বিনীতের কাছ থেকে পুলিশ মেডেল কেড়ে নেওয়ার দাবিও জানানো হয়। চিঠি দেওয়া হয় রাষ্ট্রপতিকেও। দীর্ঘ টানাপোড়েনের পর বিনীতকে বদলি করে রাজ্য সরকার।

প্রধান বিচারপতি শিবজ্ঞানমের সরে দাঁড়ানোর পর, আদালত পরবর্তী শুনানির জন্য একটি নতুন বেঞ্চ গঠন করবে এবং মামলাটি দ্রুত নিষ্পত্তি করার জন্য আদালত নির্দেশনা দেবে। মামলার ভবিষ্যৎ এবং এই ধরনের গুরুতর অভিযোগের তদন্তের ফলাফল কেমন হয়, তা এখন দেখার বিষয়।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...