Wednesday, March 25, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করল ভারত। এদিন বাংলাদেশকে হারাল ৬ উইকেটে । টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট হতে দাপট শুভমন গিলের। শতরান করলেন তিনি। বল হাতে দাপট মহম্মদ শামির। নেন ৫ উইকেট।

২) বেশ কয়েকদিন ধরেই শিরোনামে যুজবেন্দ্র চ্যাহাল এবং ধনশ্রী ভার্মার সম্পর্ক। জল্পনা চলছে বিবাহবিচ্ছেদ হতে চলেছে তাদের। আর সূত্রের খবর , খুব তাড়াতাড়ি বিবাহবিচ্ছেদ হতে চলেছে চ্যাহাল-ধনশ্রীর। জানা যাচ্ছে, তাঁদের আদালতে হাজিরা দিতে হবে। চ্যাহাল-ধনশ্রীকে চিঠি পাঠানো হয়েছে।

৩) চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার সামনে বাংলাদেশ। আর এই ম্যাচে খেলতে নেমে রেকর্ড গড়লেন শামি। এদিন বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট নেন ভারতীয় পেসার। আর সেই সূত্রে একদিনের ক্রিকেটে ২০০ উইকেট নেওয়ার নজির গড়লেন শামি। ক্রিকেটের ইতিহাসে দ্রুততম হিসাবে এই নজির গড়লেন বাংলার বোলার ।

৪) উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দাপুটে জয় রিয়াল মাদ্রিদের। বলা ভালো কিলিয়ান এমব্যাপের ঝড়ে উড়ে গেল ম্যাঞ্চেস্টার সিতি। বুধবার রাতে ম্যান সিটিকে হারাল ৩-১ গোলে। রিয়ালের হয়ে হ্যাটট্রিক এমবাপের। এই জয়ের ফলে দুই পর্ব মিলিয়ে ৬-৩ গোলে জিতে প্লে-অফের বাধা পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল এমবাপেরা।

৫) ২২ মার্চ থেকে শুরু ২০২৫ আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২৩ মার্চ মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। সিএসকের সামনে মুম্বই ইন্ডিয়ান্স। তবে এই টুর্নামেন্টের আগে একটা প্রশ্ন ঘোরাফেরা করে মাহি অনুরাগিদের মধ্যে। এটাই শেষ আইপিএল না তো মহেন্দ্র সিং ধোনির? আর এই নিয়ে মুখ খুললে মাহি নিজেই। জানালেন বাকি সময়টা তিনি বাচ্চাদের মতো খেলতে চান।

আরও পড়ুন- চ্যাহাল-ধনশ্রীর বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে, আদালতে হাজিরার নির্দেশ তারকা দম্পতিকে

 

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...