Saturday, April 4, 2026

মুছতে হবে পদপিষ্টের ভিডিও! তথ্য গোপণের পরে পোস্ট মুছতে এক্স-কে চাপ রেলের

Date:

Share post:

ভারতে লগ্নি করতে চলেছেন এলন মাস্ক (Elon Musk)। নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে হাসি মুখে সেই ছবি দিয়ে ভারতে কর্মসংস্থানের প্রচারও চালিয়েছেন। তবে মাস্কের সঙ্গে সখ্যতা যে সত্য লুকাতে বিজেপিকে সাহায্য করতে পারে, এমনটাও যেন সত্যি হতে চলেছে। নিউদিল্লির পদপিষ্টের (New Delhi stampede) ঘটনায় প্রথমে তথ্য গোপণ করার চেষ্টা করেছিল দিল্লির ট্রিপল ইঞ্জিন সরকার। এবার তথ্য মোছার নির্দেশ গেল এক্স দফতরে।

রেলের তরফে নির্দেশ দেওয়া হয়েছে ২৮৫টি সোশ্যাল মিডিয়া (social media) লিঙ্ক সরিয়ে ফেলতে হবে। ২০২৪ সালের ডিসেম্বরে সরাসরি বার্তা বা ভিডিও (video) অপসারণের ক্ষমতা পাওয়ার পর ১৫ ফেব্রুয়ারির ভিড়ের (stampede) ঘটনা সরানোর নির্দেশ দেওয়ার ক্ষমতা পেয়েছে কেন্দ্রের সরকার। নিউদিল্লির (New Delhi stampede) ঘটনা নিয়ে এই নির্দেশ রেল মন্ত্রকের (Indian Railway) সেই ক্ষমতার প্রথম বড়ো প্রয়োগ। ১৭ ফেব্রুয়ারি এক্স-কে (X) পাঠানো নোটিশে বলা হয়েছে, এটি শুধু নৈতিক নিয়মের বিরুদ্ধ নয়, বরং এক্স-এর নিজস্ব কনটেন্ট নীতিবিরুদ্ধ। এই ধরনের ভিডিও শেয়ার করা অযাচিত আইন-শৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

রেল মন্ত্রকের নির্দেশিকার জেরে ভিডিও নিষিদ্ধের মধ্যে যেমন সাধারণ মানুষের বিশাল পরিমাণ ভিডিও মুছে যাওয়ার পথে, তেমনই কোপ পড়েছে মিডিয়ার উপরও। একাধিক সংবাদ মাধ্যমের তালিকাও এক্স-এর দফতরে পাঠানো হয়েছে, যাদের ভিডিও মোছার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এর আগেও ইউটিউব, ইনস্টাগ্রাম থেকে ভিডিও মোছার জন্য চাপ দিতে দেখা গিয়েছে কেন্দ্রের বিজেপি সরকারকে। মেটা সেই নির্দেশ পালন করেছে কি না, তার উপরও নজরদারি চালানো হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...