Wednesday, June 24, 2026

এফবিআই-কে ঢেলে সাজাবেন, ডিরেক্টর হয়েই দাবি ক্যাশ প্যাটেলের

Date:

Share post:

মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই-এর (Federal Bureau of Investigation) ডিরেক্টর পদে আসার পরেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই তদন্তকারী সংস্থাকে ঢেলে সাজানোর বার্তা দিলেন ক্যাশ প্যাটেল (Kash Patel)। তবে তাঁর সমর্থকরা দাবি করছেন কোনও রকম রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই কাজ করবেন প্যাটেল। যদিও তাঁর অনভিজ্ঞতার উপর ভরসা করতে পারছেন না ডেমোক্রাটরা (Democrat)।

খুবই ন্যূনতম মার্জিনে এফবিআই-এর ডিরেক্টর (Director) পদে আসার পরই ক্যাশ প্যাটেল ধন্যবাদ জানান রাষ্ট্রপতি ট্রাম্পকে (Donald Trump)। তাঁর এই পদে নিয়োগ এমন একটি সময়ে হল যখন সম্প্রতি সংস্থার উচ্চপদস্থ কর্তাদের অপসারিত করা হয়েছে। সেই সঙ্গে ২০২১ সালে ইউএম ক্যাপিটোলে (US Capitol) ট্রাম্পের সময়ে হিংসার ঘটনায় যুক্ত ষড়যন্ত্রকারীদের খোঁজার কাজ শুরু হয়েছে।

কার্যত তাঁর এফবিআই-এর (FBI) ডিরেক্টর পদে নির্বাচিত হওয়ার পরই ডেমোক্রাটদের (Democrat) আশঙ্কা, তিনি বহু প্রতীক্ষিত রাজনৈতিক অভিসন্ধি তুলে ধরবেন। ফলে রাজনৈতিক ভাবে ট্রাম্পের বিরুদ্ধপক্ষের দিকে সবার আগে তাঁর কোপ পড়তে চলেছে।

যদিও কোনও রকম পূর্ব পরিকল্পনায় চলবেন না, স্পষ্ট করেছেন ক্যাশ (Kash Patel)। তাঁর দাবি, দেশের ভালো পুলিশকেই পুলিশের পদে রাখা হবে। এফবিআই-এর এমন দল তৈরি হবে যা নিয়ে গর্ব করতে পারবেন আমেরিকানরা। সেই সঙ্গে তাঁর কোনও পূর্ব নিশানায় থাকা তালিকার কথাও তিনি অস্বীকার করেছেন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...