Sunday, February 22, 2026

আইনজীবী স্বার্থ-বিরোধী সংশোধনী! দেশজুড়ে প্রতিবাদ, সোমে রাজ্যে কর্মবিরতি

Date:

Share post:

সাধারণ মানুষ থেকে সাধারণ ভোটার – একের পর এক জনস্বার্থ বিরোধী বিল কেন্দ্রের বিজেপি সরকারের। এবার ‘কালা আইন’ (Judicial Work Over Advocates Amendment Bill) আসছে দেশের আইনজীবীদের স্বার্থ খর্ব করার জন্য। প্রতিবাদে শুক্রবার পথে একাধিক রাজ্যের আইনজীবীরা। রাজ্যেরও কর্মবিরতির (work suspension) পথে আইনজীবীরা। সোমবার রাজ্যের একাধিক আদালত সহ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বিচার প্রক্রিয়া ব্যাহত হওয়ার সম্ভাবনা।

আইনজীবীদের স্বার্থ-বিরোধী অ্যাডভোকেট সংশোধনী বিলের (Judicial Work Over Advocates Amendment Bill) প্রতিবাদে গর্জে উঠেছেন ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশের আইনজীবীরাও। শুক্রবার দিনভর প্রতিবাদ কর্মসূচি করেন লক্ষ্ণৌয়ের (Lucknow) আইনজীবীরা। প্রতিবাদে বিক্ষোভে শামিল হন মাদ্রাজ হাইকোর্টের (Madras High Court) আইনজীবীরাও।

এবার কর্মবিরতির ডাক দিল রাজ্য বার কাউন্সিল (Bar Council of West Bengal)। সোমবার কেন্দ্রের ‘কালা আইন’ সংশোধনীর প্রতিবাদে কর্মবিরতির ডাক দেন রাজ্যের আইনজীবীরা। সর্বসম্মতভাবে বার কাউন্সিল এই প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে। সোমবার তাঁদের প্রতিবাদের জেরে কলকাতা হাইকোর্টের বিচার প্রক্রিয়াও ব্যাহত হওয়ার সম্ভাবনা।

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...