Sunday, June 21, 2026

নেতাজি ইন্ডোরে তিনদিনব্যাপী উদ্যানপালন ও খাদ্য উৎসব

Date:

Share post:

পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দফতর উদ্যোগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলছে তিনদিনব্যাপী উদ্যানপালন ও খাদ্য উৎসবের। ওয়েস্ট বেঙ্গল স্টেট সীড কর্পোরেশন লিমিটেড, কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে কৃষি সমবায়, বিভিন্ন গোষ্ঠীর তরফ থেকে দেওয়া হয়েছে স্টল। মেলায় কৃষি যন্ত্র বিপণনকারী, খাদ্য প্রক্রিয়াকরণ, উদ্যানপালন সংক্রান্ত বিভিন্ন সংস্থার স্টলে প্রদর্শনী ও বিক্রির জন্য রয়েছে চাষের কাজে ব্যবহৃত কোদাল, ছোট যন্ত্রপাতি, চারাগাছ। মালদহ জেলার লিচুর মধু, আমসত্ত্ব, মেদিনীপুরের মাশরুম, উত্তর দিনাজপুর জেলার তুলাইপঞ্জি চাল, আলিপুরদুয়ার জেলার কালো চাল, আউশ ধানের চাল কিনতে ভিড় জমিয়েছেন ক্রেতারা।

শনিবার মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন মুখ্যসচিব মনোজ পন্থসহ রাজ্যের উচ্চপদস্থ কর্মকর্তারা। উল্লেখ্য, মেলা শুরু হয়েছে বৃহস্পতিবার। শেষ দিনে ভিড় ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন- বাংলার বাড়ি প্রকল্প: ১২ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা! শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...