Wednesday, June 10, 2026

মোদির রাজ্যে ব্যক্তির মাথাপিছু ধার ৬৬ হাজার টাকা! ক্রমশ বাড়ছে সেই অঙ্ক

Date:

Share post:

কেন্দ্রের সর্বাপেক্ষা বেশি বঞ্চনার শিকার হওয়া সত্ত্বেও বাংলায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাজ্যবাসীর প্রতিটি প্রয়োজনে রাজ্যের কল্যাণমূলক প্রকল্প তাঁদের পাশে রয়েছে। এরপরেও রাজ্য বাজেটের পরে অন্য কোনও কিছু নিয়ে মুখ খুলতে না পেরে মাথা পিছু ধার নিয়ে সুর চড়িয়েছিলেন বিজেপি বিধায়করা। অথচ তাঁরা দেখতেই পাননি প্রবল বিক্রমে উন্নয়নের ঢেঁড়া পেটানো নরেন্দ্র মোদির (Narendra Modi) গুজরাটে মাথা পিছু ধারের (debt) পরিমাণ বাংলাকেও ছাপিয়ে গিয়েছে। শিল্পায়নের ধ্বজাধারী গুজরাটের (Gujarat) বিজেপি সরকার সেই ধারে রাশ টানা তো দূরের কথা, বাজেট অনুযায়ী, ক্রমশ বাড়িয়ে চলেছেন ধারের পরিমাণ।

শুক্রবার গুজরাট বিধানসভায় পেশ হয় রাজ্য় বাজেট (state budget)। সেখানে পরিসংখ্যান অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে গুজরাট সরকার সুদ (interest) হিসাবে শোধ করতে পেরেছে ২৩,৪৪২ কোটি টাকা। মূলধন (principal) শোধ করেছে ২২,১৫৯ কোটি টাকা। সেই অঙ্ক ২০২৩-২৪ সালে কমার বদলে বেড়েছে। সুদ হিসাবে ২৫,২১২ কোটি টাকা ও মূলধন ২৬,১৪৯ কোটি টাকা শোধ করেছে গুজরাট সরকার। অর্থাৎ এক অর্থবর্ষে ঋণের (debt) পরিমাণ বেড়েছে ৩ লক্ষ ৭৭ হাজার ৯৬২ কোটি টাকা। ২০২৩-২৪ সালে এই বিপুল পরিমাণ ঋণ বাড়িয়ে ফেলেও থেমে থাকেনি গুজরাট সরকার। এবার ২০২৪-২৫ অর্থবর্ষে সেই ঋণ বেড়ে ৩ লক্ষ ৯৯ হাজার ৬৩৩ কোটিতে দাঁড়াবে বলে বাজেটে অনুমান।

ঋণের পরিমাণ লাফিয়ে লাফিয়ে যে বাড়ছে তা প্রাতিষ্ঠানিক ঋণ (institutional debt) বা ব্যাঙ্কিং সংস্থাগুলির ঋণ দেখেই বোঝা যায়। ২০২২-২৩ অর্থবর্ষে প্রাতিষ্ঠানিক ঋণ (institutional debt) ছিল ৩,৪৬৩ কোটি। সেখানে ২০২৩-২৪ অর্থবর্ষে প্রাতিষ্ঠানিক ঋণ প্রায় দ্বিগুণ বাড়িয়ে ফেলেছে বিজেপি সরকার। সেই ঋণ দাঁড়িয়েছে ৭ হাজার কোটি টাকায়। রাজ্যের কংগ্রেসের দাবি, গুজরাটের মানুষকে ভুল বুঝিয়ে উন্নয়নে টাকা ধার দেখিয়ে ঋণের পরিমাণ বাড়িয়ে চলেছে বিজেপি সরকার।

ছয় কোটি মানুষের রাজ্য গুজরাটে চলতি আর্থিক বর্ষেই (financial year) মোট ঋণের পরিমাণ ৩.৭৭ লক্ষ কোটি ছাড়িয়েছে। প্রস্তাবিত ঋণ (projected debt) প্রায় চার লক্ষ কোটি হতে পারে। ফলে ব্যক্তি প্রতি ঋণ মাথা পিছু ৬৬ হাজার টাকা। বাংলায় সেই অঙ্কটা প্রায় ৫৮ হাজার টাকা। অন্যদিকে যে হারে গুজরাট সরকার ঋণের পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করেছে, তাতে গুজরাটে ২০২৪-২৫ অর্থবর্ষে (financial year) একটি শিশু জন্মালে মাথার উপর প্রায় ৭০ হাজার টাকার ঋণের বোঝা থাকবে।

অর্থমন্ত্রী কানুভাই দেশাই গুজরাটের বাজেট পেশে কর্মসংস্থান থেকে সরকারি কর্মীদের প্রতি নতুন কোনও দিশাই দেখাতে পারেননি। কেন্দ্রের নীতির পথ ধরে স্ট্যাম্প ডিউটিতে ছাড় দিয়ে কর কমানোর কথা বলা ছাড়া সাধারণ মানুষের বিপুল আর্থিক বোঝায় কোনও নিস্তার দিতে পারেননি দেশাই। সেখানে কেন্দ্রের বিপুল বঞ্চনার পরেও বাংলার সরকার রাজ্য় সরকারি কর্মীদের ডিএ-র ঘোষণা করেছে এই বাজেটে। এরপরেও বাংলার বিরোধী বিজেপি নেতারা গুজরাটের পাহাড় প্রমাণ ঋণ বৃদ্ধি নিয়ে মুখে কুলুপ আঁটেন। বাংলায় ঋণ নিয়ে যারা সরব, মোদির রাজ্যের ঋণে তাঁরাই নীরব।

Related articles

বুধের বিকেলেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী! 

গুমোট গরম থেকে সাময়িক স্বস্তি দিতে আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টির (Rain with...

অবশেষে সব মন্ত্রীদের দফতর বণ্টন: শুভেন্দুর হাতেই স্বরাষ্ট্র-ভূমি-বিদ্যুৎ থেকে তথ্য ও সংস্কৃতি, অর্থে স্বপন, শিল্পে তাপস

অবশেষে জল্পনার অবসান। রাজ্যের নতুন বিজেপি সরকারের সব মন্ত্রীদের (Minister) দফতর বণ্টন করল রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...