Wednesday, June 10, 2026

দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ! পুলিশের তৎপরতায় উদ্ধার যুবক

Date:

Share post:

পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল যুবকের। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শনিবার সকালে দ্বিতীয় হুগলি সেতু  তথা বিদ্যাসাগর সেতু (Bidyasagar Bridge) থেকে গঙ্গায় ঝাঁপ দেন এক যুবক। স্কুটার নিয়ে তিনি ব্রিজে ওঠে। হঠাৎ মাঝখানে স্কুটার দাঁড় করিয়ে রেলিংয়ে উঠে নদীতে ঝাঁপ দেন ওই যুবক। ঘটনাটি দেখে তৎক্ষণাৎ রিভার ট্র্যাফিক পুলিশে খবর দেন কর্তব্যরত পুলিশকর্মী (Police)। তড়িঘড়ি টিম নিয়ে উদ্ধারকাজে নেমে পড়েন রিভার ট্র্যাফিক পুলিশ (Police)। যুবককে উদ্ধার করে সঙ্গে সঙ্গে এসএসকেএমের ট্রমা কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে খবর, বছর তিরিশের ওই যুবকের বাড়ি তপসিয়া এলাকায়। আত্মহত্যা করতে চেয়েই তিনি গঙ্গায় ঝাঁপ দেন বলে প্রাথমিক তদন্তে অনুমান। সেই সময় সেতুর উপরে থাকা গাড়ির চালক-যাত্রীরা দেখেন, এক যুবক স্কুটার নিয়ে এসে মাঝ বরাবর রেখে রেলিংয়ে উঠে পড়ে। কিছু বোঝার আগেই তিনি ঝাঁপ দেন বলে অভিযোগ। খবর যায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের কাছে। তিনি খবর দেন রিভার ট্রাফিকে। তারাই দ্রুত সেখানে গিয়ে যুবককে উদ্ধার করে এসএসকেএম-এ পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন ওই যুবক। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে চাইছে পুলিশ।

Related articles

রাজ্যসভা থেকে ইস্তফার পর অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বিজেপি শিবিরে যাচ্ছেন সুস্মিতা! 

সংসদীয় রাজনীতিতে ফের তৃণমূলের (TMC) ভাঙ্গন! সুখেন্দুশেখর রায়ের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব...

মোদি সরকারের ১২ বছর পূর্তিতে নিউটাউনের রামমন্দিরে পুজো-যজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রীর 

প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙে সবচেয়ে বেশিদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার মাইলফলক গড়লেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ...

সবাসাচীর গ্রেফতারির নেপথ্যে হাত কাকলির! দাবি কল্যাণের

বারাসতের তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশেই গ্রেফতার হয়েছে সব্যসাচী দত্ত। দাবি করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ...

আজ দুপুরেই বিজেপি মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনা!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি (BJP) সরকার গড়ার পর এক মাসের বেশি...