Monday, April 13, 2026

হেডফোন ব্যবহারে রাশ টানতে গাইডলাইন জারি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের

Date:

Share post:

ছোট থেকে বড় সব বয়সীদের মধ্যে হেডফোন (Headphone) ব্যবহারের প্রবণতা বাড়ছে। শ্রবণ ক্ষমতা তো বটেই চোখের দৃষ্টিশক্তিও কমে যাওয়ার আশঙ্কা বাড়ছে। এই অবস্থায় হেডফোন ব্যবহারে রাশ টানতে গাইডলাইন জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Union Health Ministry)। দিনে দু’ঘণ্টার বেশি হেডফোন ব্যবহার করা যাবে না বলে সতর্কতার কথাও উল্লেখ করা আছে নির্দেশিকায়।

কাজের ফাঁকে ট্রেনে, বাসে কিংবা রাতে ঘুমোনোর সময় অনেকে হেডফোন গুঁজে শুতে যান। একইভাবে অফিসেও অনেকে ঘণ্টার পর ঘণ্টা কানে হেডফোন গুঁজে কাজ করেন। সরাসরি প্রভাব পড়ছে মস্তিষ্কে। যার ফলে স্নায়ু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি ক্রমাগত কমছে। পরিস্থিতি উদ্বেগ জনক জায়গায় পৌঁছনোর আগেই এই বিষয়ে সকলকে সচেতন করতে পদক্ষেপ করল কেন্দ্র। সূত্রের খবর, এবিষয়ে দেশবাসীকে সচেতন করার জন্য প্রতিটি রাজ্যের মুখ্যসচিব এবং প্রতিটি সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজের প্রধানদের একটি নির্দেশিকা পাঠানো হয়েছে মন্ত্রকের তরফে। চিকিৎসকরা বলছেন, হেডফোনের ভলিউম ৬০ ডেসিবেলের উপর বাড়ানো উচিত নয়। কিন্তু কোন মানুষ যখন গান শোনেন বা সিনেমা দেখেন তখন সেই ডেসিবেলটা একশোর উপরে উঠে যায়। এর জেরে শক্তিশালী হয়ে ওঠে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ যা গুরুমস্তিষ্কে সরাসরি আঘাত হানে। তাই সব বয়সীদের ক্ষেত্রেই হেডফোন ব্যবহারের সময়সীমা নির্দিষ্ট করে দিতেই গাইডলাইন স্বাস্থ্য মন্ত্রকের।

 

Related articles

ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ আটক ২ বিজেপি নেতা

ভোট (West Bengal 2026 Election) আবহে ফের উদ্ধার টাকা। এবার ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ বিজেপি নেতাকে...

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...