Friday, April 3, 2026

শ্রীশৈলম বাঁধের সুড়ঙ্গ খোঁড়ার সময় বিপর্যয়: এখনও আটকে অনেকে, চলছে উদ্ধার কাজ

Date:

Share post:

সুড়ঙ্গ খোঁড়ার সময় ভেঙে পড়ল তেলেঙ্গানা (Telengana) শ্রীশৈলম বাঁধের জলসেচ সুড়ঙ্গের একাংশ। কমপক্ষে ৩৫ জন শ্রমিক আটকে পড়েন। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ২৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। শনিবার, দুপুরে জলসুড়ঙ্গ (Tunnel) কাজ চলাকালীন আচমকাই ১৪ কিমি পয়েন্টে নদীবাঁধের বাঁ ধারের দিকের একাংশ ধসে পড়ে। ঘটনায় গভীর মর্মাহত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি। তিনি সেচমন্ত্রী এন উত্তম কুমার রেড্ডি উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এখন যাঁদের উদ্ধার করা যায়নি তাঁদের মৃত্যুর আশঙ্কা রয়েছে।

শ্রীশৈলম বাঁধের একটি খাল বরাবর নাগরকুর্নুল জেলায় এই কাজ চলছিল। খরাপ্রবণ এলাকায় জলসেচের সুবিধার জন্যেও ওই সুড়ঙ্গ (Tunnel) খোঁড়া হচ্ছিল। সেখানেই একাংশ ভেঙে বিপর্যয়। উদ্ধারে বিভিন্ন বাহিনী যৌথভাবে কাজ করছে। রাজ্য সেচ দফতরের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। তেলঙ্গানার (Telengana) মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ঘটনায় অত্যন্ত মর্মাহত। সেচমন্ত্রী-সহ সরকারি আধিকারিকদের সমন্বয় রক্ষা করে দ্রুত উদ্ধারে নেমে পড়ার নির্দেশ দিয়েছেন। হেলিকপ্টারে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন সেচমন্ত্রী।

এই ঘটনায় সরাসরি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে দায়ী করেছে বিরোধীরা। ভারত রাষ্ট্র সমিতির কার্যকরী সভাপতি এবং বিধায়ক কেটি রামা রাওয়ের অভিযোগ, নাগার্জুন সাগর বাঁধের নির্মীয়মাণ কূপেরও ভিতরের কিছুদিন আগেই দেওয়াল ধসে পড়ে। রাজ্যের কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের দুর্নীতিই এই দুর্ঘটনাগুলির জন্য দায়ী বলে অভিযোগ ভারত রাষ্ট্র সমিতির কার্যকরী সভাপতির। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন তিনি।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...