Friday, April 3, 2026

ঢাকুরিয়ায় বাইক দাঁড় করিয়ে রেখে মহিলার হার ছিনতাই, এলাকায় চাঞ্চল্য

Date:

Share post:

ঢাকুরিয়ায়(dhakuria) বাইক দাঁড় করিয়ে রেখে মহিলার হার ছিনতাই। মহিলার অভিযোগ, ঝিল রোডের ধারের রাস্তা দিয়ে আসছিলেন। সেই সময় বাইকে চেপে কয়েকজন এসে সামনের ফ্ল্যাটের দিকে তাকাতে বলে। সেদিকে তাকাতেই তার হার টেনে ছিনিয়ে নেয় দুষ্কৃতী। তিনজন ছিল একটা বাইকে। শনিবার বিকাল ৫টা নাগাদ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়।তবে টান দেওয়ায় হারটি মাটিতে পড়ে গিয়েছিল।সেই সময় এক দুষ্কৃতী মহিলার দিকে আসতে থাকে।মহিলা যারপরনাই ভয় পেয়ে যান।তিনি ভাবেন তাকে অস্ত্রের কোপ মারা হতে পারে। এক দুষ্কৃতী সোনার হারটি(necklace) মাটি থেকে কুড়িয়ে নিয়ে চম্পট দেয়।

গোটা ঘটনায় আতঙ্কে ওই পরিবার। ওই মহিলার স্বামী জানিয়েছেন, পুরীর প্রসাদ নিয়ে মাসির বাড়ি আসছিল আমার স্ত্রী। আমার স্ত্রীর সামনে এসে তিনজন বাইক নিয়ে দাঁড়ায়। ফ্ল্যাটের দিকে আঙুল তুলে তাকাতে বলে। সেদিকে তাকাতেই হার ধরে টান দেয় । মাটিতে পড়ে গিয়েছিল হারটি। এরপর একজন স্ত্রীর দিকে চোখ বড় করে তাকায়। তারপর হারটি নিয়ে চলে যায়।

মহিলা জানিয়েছেন, টানটা দেওয়ার পরে পুরো হারটা নিতে পারেনি। আমার সামনে এসে আঙুল দেখিয়ে চোখ রাঙিয়ে হারটা ছিনিয়ে নিল। আমি কোনও প্রতিবাদ করিনি। শুধুমাত্র আমি নিজেকে রক্ষা করতে চেয়েছিলাম। ভেবেছি ওদের কাছে হয়তো অস্ত্র রয়েছে। আমাকে কুপিয়ে দেবে। গড়ফা থানায় অভিযোগ দায়ের হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ চলছে।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...