Tuesday, June 23, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফি মহারণ, ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে পাকিস্তানের রান ২৪১

Date:

Share post:

আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহারণ। দুবাইতে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। আর এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২৪১ রান পাকিস্তানের। পাকিস্তানের হয়ে ব্যাট হাতে সফল সৌদ শাকিল। এত রান করেন তিনি।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান। প্রথমে ব্যাট করতে নেমে ২৪১ রান পাকিস্তানের। তবে ম্যাচে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের । শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ২৩ রানে আউট হন বাবর আজম। বাবরকে আউট করেন হার্দিক পান্ডিয়া। এরপর আউট হন ইমান-উল-হক। কুলদীপ যাদবের বলে রান আউট হল ইমান। ইমানকে রান আউট করেন অক্ষর প্যাটেল। ইমান করেন ১০ রান। এরপর পাকিস্তানের রানের গতি এগিয়ে নিয়ে যান সৌদ শাকিল এবং রিজওয়ান। শাকিল করেন ৬২ রান। রিজওয়ান ৪৬ রান করেন তিনি। তায়াব তাহির করেন ৪ রান। ১৪ রান করেন নাসিম শাহ। ভারতের হয়ে তিনটি উইকেট কুলদীপ যাদবের । দুটি কউকেট নেন হার্দিক পান্ডিয়া। একটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল, হর্ষিত রানা এবং রবীন্দ্র জাদেজার ।

এদিকে এদিন দুবাইতে ভারতের ম্যাচ দেখতে আসেন যশপ্রীত বুমরাহ। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই বুমরাহ। বর্ডার-গাভাস্কর ট্রফির শেষ ম্যাচে চোট পান বুমরাহ। তারপর থেকে এনসিতে রিহ্যাবে আছেন তিনি।

আরও পড়ুন- পাঞ্জাবকে হারিয়ে কী বললেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো ?

 

 

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...