Wednesday, June 24, 2026

প্রাক্তন প্রেমিকার নতুন সম্পর্ক, প্রতিশোধ নিতে যুবতীকে অপহরণ করে গণধর্ষণ!

Date:

Share post:

প্রেমের সম্পর্কে চিড় ধরেছে মাস কয়েক আগে।সম্পর্ক ভাঙা মন থেকে মেনে নিতে পারেননি যুবক। এই পরিস্থিতিতে যুবক জানতে পারেন যে, প্রাক্তন প্রেমিকা অন্য এক পুরুষের সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন। সেই কথা জানার পর প্রাক্তন প্রেমিকার প্রতি ওই যুবকের রাগ আরও বাড়ে।তিনি প্রতিশোধ নেওয়ার ছক কষেন। আর সেই কারণে প্রাক্তন প্রেমিকার ভাইকে প্রথমে অপহরণ করেন তিনি। তারপর প্রাক্তন প্রেমিকাকে ফোন করে অপহরণের কথা জানান। তারপর ভাইকে ছাড়ার জন্য যুবতীকে একটি নির্দিষ্ট জায়গায় আসতে বলেন। সেখানে যুবতী হাজির হলে, বন্ধুদের সঙ্গে নিয়ে তাকে গণধর্ষণ করেন ওই যুবক। পুলিশে, অভিযোগ দায়ের হলেও এখনও অভিযুক্ত ছ’জনকে গ্রেফতার করা যায়নি।মহারাষ্ট্রের(maharashtra) ভিওয়ান্ডি-র এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২২ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটেছে। দু’টি জায়গায় যুবতীকে নির্যাতন করা হয়। গত বৃহস্পতিবার রাতে অভিযুক্ত যুবকের সঙ্গে নির্যাতিতার প্রথমে বচসা হয়। এইসময় যুবক প্রাক্তন প্রেমিকাকে মারধরও করেন বলে অভিযোগ। বাধা দিতে গেলে নির্যাতিতার ভাইকেও মারা হয়। উত্তপ্ত ওই পরিস্থিতির মাঝেই যুবতীকে একটি স্কুটারে চাপিয়ে জোর করে নগাঁওয়ের স্থানীয় এক স্কুলের পিছনের ঝোপে নিয়ে যান অভিযুক্ত। যুবকের সঙ্গে তার আরও পাঁচ বন্ধু ছিল। অভিযোগ, সেই ঝোপের মধ্যেই ওই যুবতীকে ৬ জন মিলে গণধর্ষণ করে। পরে আবার একটি পিকআপ ভ্যানে চাপিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে পুলিশের কাছে জানিয়েছেন নির্যাতিতা।

মোট ছ’জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের মধ্যে চার জনের বিরুদ্ধে অপহরণ এবং গণধর্ষণের মামলা দায়ের হয়েছে। বাকি দু’জনের বিরুদ্ধে শুধু অপহরণের মামলা দায়ের করেছে পুলিশ।ঘটনার তদন্ত শুরু হয়েছে।কাউকেই এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।

 

Related articles

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...