Tuesday, June 23, 2026

ফের বাঘের আতঙ্ক জঙ্গলমহলে,বনকর্মীরা অবস্থান জানতে চান

Date:

Share post:

ফের বাঘের আতঙ্ক জঙ্গলমহলে। রবিবার সকালে পুরুলিয়ার মানবাজার ২ নম্বর ব্লকের একের পর এক গ্রাম লাগোয়া এলাকায় একাধিক পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা।পায়ের ছাপগুলি খুঁটিয়ে পরীক্ষা করেন বনকর্মীরা(forest officer)।তারা একপ্রকার নিশ্চিত যে, পায়ের ছাপগুলি বাঘেরই। বনদফতরের একাংশের মতে, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ার জঙ্গলমহলে বাঘ তাদের নিরাপদ ডেরা বলে মনে করছে। সেই কারণেই বার বার ঘুরে আসছে বাঘটি।

এদিকে গত বছর ডিসেম্বরের শেষ দিকে জিনাত বলে বাঘটিকে বহু কাঠখড় পুড়িয়ে খাঁচাবন্দি করা সম্ভব হয়েছিল। এরপরই অপর একটি বাঘ(tiger) এই রাজ্যে ঢুকে পড়েছিল বলে খবর। ঝাড়খণ্ড থেকে বাংলায় ফিরে গিয়েছিল বাঘটি। অনেকেই সেই সময় বলে ছিলেন জিনাতকে অনুসরণ করে তারই বন্ধু ঢুকে পড়েছিল বাংলায়। ফের সেই বাঘটিই জঙ্গলমহলে এল কি না সেটা খতিয়ে দেখছে বনদফতর।

বন দফতরের কর্মীদের দাবি, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ার জঙ্গলমহলে সে পর্যাপ্ত খাবার পাচ্ছে। তাই সে লোকালয়েও ঢুকছে না। মানুষের কোনও ক্ষতিও করছে না। জঙ্গলের মধ্যেই ঘোরাফেরা করছে। অন্তত এখনও পর্যন্ত তেমনই প্রবণতা দেখা গিয়েছে। বাঘটির নিরাপত্তার কারণেই তার সঠিক অবস্থান সম্পর্কে প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না বনকর্মীরা। তাদের অনুমান, পুরুলিয়ার রাইকা ও ভাঁড়ারি পাহাড় সংলগ্ন এলাকাতেই বাঘটি রয়েছে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...