Thursday, June 25, 2026

বাংলাদেশে পাঁচটি স্তরেই একসঙ্গে ভোট করা সম্ভব: নির্বাচন কমিশন

Date:

Share post:

বাংলাদেশে(bangladesh) সব স্তরে নির্বাচন করার প্রস্তাব করল নির্বাচন কমিশন। এমনকী, আগামী জুনের মধ্যে দেশে এই নির্বাচন সম্পন্ন করা সম্ভব বলে জানিয়েছে তারা। শনিবার কমিশনের প্রকাশিত প্রাথমিক রিপোর্টে এই সুপারিশ করা হয়েছে।সুপারিশে তারা জানিয়েছে, আগামী জুনের মধ্যেই ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পুরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদের ভোট শেষ করা যেতে পারে।প্রাথমিকভাবে সেই সুপারিশে বলা হয়েছে, জুলাইতে গণ-অভ্যুত্থানের পর দেশে কার্যত কোনও স্থায়ী সরকার নেই। তবে এই মুহূর্তে সব প্রতিষ্ঠানের নির্বাচন একসঙ্গে করা সম্ভব। বর্তমানে নতুন একটি স্বচ্ছ ক্যানভাসে নতুন ছবি আঁকা সম্ভব। না হলে নির্বাচনের আগে অনেক প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি নিয়ে আইনি জটিলতা তৈরি হতে পারে।

আরও বলা হয়েছে, বর্তমানে অন্তর্বর্তী সরকারে সংসদীয় পদ্ধতি চালুর সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছে কমিশন। তাদের সুপারিশ অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সময়ে সংসদীয় পদ্ধতি চালু করার আলোচনা দীর্ঘদিন ধরে জনপরিসরে থাকলেও কোনও সুযোগ সৃষ্টি হয়নি। এখন তা হয়েছে।কমিশন(election comission) জানিয়েছে, পাঁচটি স্তরেই একসঙ্গে ভোট করা সম্ভব। তবে তার জন্য তিনমাস সময় লাগবে, জুনে নির্বাচন হতে পারে বলে পরামর্শ কমিশন কর্তাদের। তবে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সরকার, রাজনৈতিক দলগুলো এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি ঐকমত্য প্রতিষ্ঠিত হলেই তা সম্ভব হবে।

জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের দায়িত্ব। এই নির্বাচনের দিনক্ষণ তারাই ঠিক করে। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন কবে হবে, তা মূলত নির্ভর করছে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ওপর।ইতিমধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, বাম গণতান্ত্রিক জোটসহ কিছু রাজনৈতিক দল আলাদাভাবে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে। সেখানে দলগুলো নির্বাচন প্রশ্নে তাদের অবস্থানও তুলে ধরে। বিএনপি এবং বাম জোট এ বছরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে। তারা আগে স্থানীয় নির্বাচন করার বিপক্ষে মত দিয়েছে।অন্যদিকে জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনের জন্য কোনও সময় বেধে দেয়নি।জামায়াত চায় আগে সংস্কার, তারপর নির্বাচন।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...