Saturday, April 4, 2026

ট্যাংরার দে বাড়ির মৃত্যু রহস্যে নয়া মোড়, প্রণয়ের জ্যোতিষযোগ  খতিয়ে দেখছেন তদন্তকারীরা

Date:

Share post:

কে খুন করেছে ট্যাংরার(tangra) দে পরিবারের ২ বধূকে। ভাই প্রসূন দেই খুনি বলে জানিয়েছেন দাদা প্রণয় দে। প্রতীপের বক্তব্যে সমর্থন প্রণয়ের, উল্টো কথা প্রসূনের। প্রতীপের বাবা প্রণয়,কাকা প্রসূন।  তবে প্রণয়ের বক্তব্য এখনই বিশ্বাস করতে চাইছে না লালবাজার। পুলিশ আপাতত দুই ভাই প্রসূন ও প্রণয় এবং প্রসূনের কিশোর পুত্রের সুস্থ হওয়ার অপেক্ষায়। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, সুস্থ হলে দুই ভাইকে গ্রেফতার করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এরই মধ্যে জানা গিয়েছে, প্রণয় চামড়ার ব্যবসার পাশাপাশি জ্যোতিষবিদ্যার চর্চাও করতেন। এলাকার অনেকেই নাকি তাঁর কাছে হাত-দেখানো-সহ ওই সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনে আসতেন। এই তথ্য হাতে আসতেই ফের এই ঘটনার অন্যদিকটিও খতিয়ে দেখতে চান তদন্তকারীরা।

এই ব্যতিক্রমী আত্মহত্যার ঘটনার সঙ্গে কোনও জ্যোতিষী বা কোনও জ্যোতিষ-যোগ আছে কিনা সে সম্ভাবনাও খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। বিষয়টি নিয়ে প্রণয় এবং প্রসূনকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। তবে কিশোর প্রতীপের বয়ানের পর পুলিশ মোটামুটি নিশ্চিত বাড়ির তিন মহিলা সদস্যকে খুনের পিছনে দুই ভাই-ই রয়েছেন। কারণ, পুলিশি তদন্তে এখনও পর্যন্ত কোনও বহিরাগতর অস্তিত্ব মেলেনি। তবে ঘটনার সাতদিন আগে থেকে বাড়ির সমস্ত সিসিটিভির সংযোগ কেন কাটা হয়েছিল তার উত্তর পাচ্ছেন না তদন্তকারীরা।

এদিকে, তিনজনের বেসরকারি হাসপাতালের বিল নিয়ে জটিলতা পুরোপুরি মেটেনি। তাদের তরফে কেউ ওই বেসরকারি হাসপাতালের বিল মিটিয়ে দিতে এগিয়ে আসেননি। এরই মধ্যে কিছুটা সুস্থ প্রণয়কে এনআরএসে ভর্তি করিয়েছে পুলিশ। শনিবার প্রসূনের ছেলের বয়ানে পরিবারের তিনজনের মৃত্যু রহস্যের জট অনেকটাই খুলেছে বলেই দাবি পুলিশের। ওই কিশোরের বয়ানের সঙ্গে প্রণয়ের বয়ান অনেকটাই মিলে যাওয়ায় পুলিশের ধারণা দুই ভাই মিলেই সাতদিন ধরে এই নজিরবিহীন আত্মহননের পরিকল্পনা করেছিলেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...