Sunday, April 5, 2026

সোমনাথ দর্শনে গিয়ে দুর্ঘটনার কবলে বাংলার পর্যটকদের গাড়ি, মৃত ৬,

Date:

Share post:

তীর্থ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি। সোমনাথ দর্শনে গিয়ে গুজরাটে দুর্ঘটনার (Accident in Gujrat) কবলে বাংলার পর্যটকদের গাড়ি। ডাম্পারের সঙ্গে চার চাকার সংঘর্ষে ঘটনাস্থলে দুই মহিলাসহ পাঁচ যাত্রীর মৃত্যুর খবর মিলেছে। পাশাপাশি মৃত গাড়ির চালকও। চারজনের বাড়ি বর্ধমানে এবং একজন আসানসোলের বাসিন্দা বলে খবর। দুর্ঘটনায় গাড়ি চালকের মৃত্যু হয়েছে বলেও জানা যাচ্ছে।

পুলিশসূত্রে জানা গেছে,গুজরাটের সুরেন্দ্রনগর জেলার ছুদা পুলিশ স্টেশনের অন্তর্গত নভী মোরওয়াড গ্রামের কাছে হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে।একটি ডাম্পার পুণ্যার্থীদের গাড়িকে ধাক্কা মারলে চার চাকা দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই মহিলা সহ ৫ জনের মৃত্যু হয়। পুলিশের সঙ্গে মিলে স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগায়। পরবর্তীতে হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃত পর্যটকদের প্রত্যেকেই বাংলার বাসিন্দা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

মনোনয়ন প্রত্যাহার না করলে দল থেকে সাসপেন্ড: মনিরুলকে কড়া বার্তা দলনেত্রীর

দলবিরোধী কাজ করলে কোনও বড় নেতাকেই রেয়াত করা হয় না তৃণমূল কংগ্রেসে। যে নেতার কাজে অসম্মানিত হয় দল,...

বৈভবদের টেস্টের তালিম দিতে নয়া রূপরেখা বিসিসিআইয়ের

সাম্প্রতিক সময়ে সাদা বলে ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও লাল বলে শোচনীয় অবস্থা ভারতীয় দলের। ঘরের মাঠে টেস্ট সিরিজ...

রবিবাসরীয় প্রচারে বেরিয়ে জনবিক্ষোভের মুখে অধীর, ‘গো ব্যাক’ স্লোগান কংগ্রেস প্রার্থীকে

ছুটির সকালে ভোট প্রচারে বেরিয়ে বহরমপুরে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হল কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir...

তারকা নন, ঘরের মেয়ে তকমা নিয়ে প্রচারে ঝড় স্বপ্নার

  অ্যাথলেটিক্সে দেশকে এনে দিয়েছেন সোনার পদক এবার তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনৈতিক ট্র্যাকে স্বপ্না বর্মন।ভোটের ময়দানে নেমেই রেলের চাকরি...