Friday, June 5, 2026

কলকাতা ট্রামের ১৫২ বছর পূর্তিতে নস্টালজিক শহরবাসী

Date:

Share post:

কলকাতা(kolkata) শহরের সঙ্গে ট্রামের নিবিড় যোগাযোগ। ট্রামের সঙ্গে জড়িয়ে রয়েছে নস্টালজিয়া। এই শহরকে চিনতে গেলে অনেক কিছুর মতো ট্রামও চিনতে হয়। ঔপনিবেশিক শাসনের সময় থেকে আজ পর্যন্ত পৃথিবীতে শুধুমাত্র কলকাতা আর মেলবোর্ন শহরেই ট্রাম একটানা চলেছে কোনও বিরতি ছাড়াই। ইতিহাস বলছে, ১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি এশিয়ার প্রাচীনতম এবং ভারতের প্রথম ট্রাম(tram) পরিষেবা চালু হয়েছিল এই শহরের বুকেই।সোমবার কলকাতা ট্রামের ১৫২ তম জন্মদিন পালিত হল।ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এদিন ৪৯৮ নম্বর ট্রামটি সুসজ্জিত হয়ে সকাল সাড়ে নটা নাগাদ গড়িয়াহাট ট্রাম ডিপো থেকে রওনা হয়ে ধর্মতলা ডিপোতে আসে। সেখানে একপ্রস্থ ফুল মালায় ট্রামটিকে বরণ করা হয়। এরপর ট্রামটি রওনা হয় শ্যামবাজার ট্রাম ডিপোর উদ্দেশে। সেখানে কেক কেটে ১৫২ তম জন্মদিন পালন করা হয়।

ভারতের অন্যান্য শহরগুলি থেকে ধীরে ধীরে ট্রাম যখন হারিয়ে গিয়েছে, তখন শুধুমাত্র ট্রাম টিকে আছে কলকাতায়। কম খরচে নিম্নব্যয়ের যান হিসেবে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের কাছের পরিবহন হয়ে উঠেছিল ট্রাম। ফলে একদা কলকাতার সিগনেচার টিউন ছিল দু-কামরার ট্রামের ঘড়ঘড় শব্দ। আর টুং টুং ঘণ্টাধ্বনি ছিল শহরের চেনা শব্দ। গতি, ব্যস্ততার কাছে হার মেনে সেইসব শব্দ এখন কোণঠাসা। বাইক, মেট্রো, অটো, ক্যাবের ভিড়ে ট্রাম ব্রাত্য! অথচ গ্লোবাল ওয়ার্মিং-এর দাপটে বিশ্বের উন্নত দেশগুলি যখন ট্রাম চলার গুরুত্ব স্বীকার করছে, তখন কলকাতা ক্ষতবিক্ষত হয়েছে হয়েছে ট্রাম হারানোর যন্ত্রণায়।

শুধুমাত্র হেরিটেজ নয়, ট্রাম চলার পক্ষে যুক্তি তৈরি করতে বিশ্বের ট্রামপ্রেমী মানুষের বিশুদ্ধ আয়োজন এই ট্রামযাত্রা। ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের তরফে সাগ্নিক গুপ্ত  বলেন, মানুষের আবারও ভাবার সময় এসেছে ট্রাম নিয়ে। যেখানে জার্মানি, রাশিয়ার মত দেশে ট্রাম চলছে, উত্তর আফ্রিকার দেশগুলিতে যেখানে ট্রাম নতুনভাবে চালানো হচ্ছে, সেখানে কলকাতার ট্রামের ১৫২ বছরে ট্রাম নিয়ে নতুন করে ভাবতে হবে।

 

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...