Saturday, June 20, 2026

পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে ইনিংস, ম্যাচ জিতিয়ে কী বললেন কিং কোহলি ?

Date:

Share post:

অবশেষে সব সমালোচকদের জবাব। রানের খরা কাটিয়ে পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে ইনিংস । অপরাজিত শতরান। হ্যাঁ ঠিকই ধরেছেন। যার কথা বলা হচ্ছে , তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন বিরাট কোহলি। দির্ঘদীন বাদে ফের ব্যাট হাতে জ্বলে উঠলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তবে এত কিছুর মধ্যেও উচ্ছ্বাসে ভাসতে নারাজ কোহলি। তবে এরকম পারফরম্যান্স যে আলাদা আনন্দ দেয় তা জানাতে ভুললেন না কোহলি।

নিজের পারফরম্যান্স নিয়ে বিরাট বলেন, “ এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে যদি এভাবে ব্যাটিং করা যায়, তা অবশ্যই তৃপ্তিদায়ক। আরও ভালো লাগছে আমরা সেমিফাইনাল মোটামুটি নিশ্চিত করে ফেলেছি। টিমের জয়ে অবদান রাখতে পেরে দারুণ লাগছে। গত ম্যাচে কী কী ভুল করেছিলাম, সেগুলো থেকে শিখেছি। আমার কাজ ছিল মাঝের ওভার গুলোতে স্পিনারের বিরুদ্ধে খুব বেশি ঝুঁকি না নিয়ে ম্যাচটাকে নিয়ন্ত্রণ করা। শেষদিকে শ্রেয়স আইয়র দ্রুততার সঙ্গে রান করেছে। আমিও বেশ কয়েকটা বাউন্ডারি মেরেছি। যেটা ওয়ান ডে’তে আমার স্বাভাবিক খেলাটা খেলতে সাহায্য করেছে। সত্যি বলতে কী, নিজের খেলাটা খুব ভালোভাবে বুঝি। জানি আমাকে কী করতে হবে। তাই বাইরের ব্যাপার-স্যাপারগুলো থেকে নিজেকে দূরে রাখি। টিম আমাকে যা দায়িত্ব দেবে, সেটা পালন করাই আমার লক্ষ্য।“

তবে নিজের যে বয়স বাড়ছে সে কথাও মনে করান বিরাট। তিনি বলেন, “ ৩৬ বছর বয়স তো হল। মাঝে একটা সপ্তাহ ছুটি পেলে ভালোই হয়। এতটা পরিশ্রম করতে সত্যিই কষ্ট হয়।“

গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণে প্রথমে ব্যাট করতে নেমে ২৪১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ভারত সহজেই সেই রান তাড়া করে তুলে নেয়। সৌজন্যে বিরাট কোহলি। ১১১ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ভারতের প্রাক্তন অধিনায়ক।

আরও পড়ুন- বিরাটের দাপুটে ইনিংস, পাকিস্তান ম্যাচ হারতেই জার্সি বদল পাক সমর্থকের, ভাইরাল ভিডিও

 

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...