Friday, June 26, 2026

বাংলাদেশে  আইনজীবীদের ভোটে আওয়ামী লিগের জয়জয়কার, কিসের ইঙ্গিত?

Date:

Share post:

বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল ৬টি পদ, জামায়াত-বিএনপি সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল’ ৫টি পদ ও বিএনপি সমর্থিত একক প্যানেল ‘আইনজীবী(lawyer) ঐক্য ফ্রন্ট’ প্রার্থীরা ২টি পদে নির্বাচিত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টায় প্রধান নির্বাচন কমিশনার, অ্যাডভোকেট তাহির জামিল চূড়ান্ত ফল ঘোষণা করেন। এর আগে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে এই ভোটগ্রহণ চলে। এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি নির্বাচনে তিনটি প্যানেলে একজন স্বতন্ত্রসহ মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটার ছিলেন ২২৪ জন এবং ভোট দেন ২০২ জন।

বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফল স্বাভাবিকভাবেই আলোড়ন তৈরি করেছে। জেলা আইনজীবী সমিতি নির্বাচনের ফলকে যথেষ্ট ইঙ্গিতবহ বলেই মনে করছে ওয়াকিবহালমহল। তাদের মত, এই নির্বাচনের ফল বাংলাদেশে(bangladesh) ক্ষমতায় থাকা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের কাছে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়াবে। একাংশের ধারণা, বাংলাদেশের ইউনূস সরকারের হাওয়া বদলে যেতে পারে আগামীতে, এই ফলাফল তারই ইঙ্গিত। রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, এই নির্বাচনী ফলাফলের প্রভাব ভবিষ্যতে দেশের সাধারণ নির্বাচনেও দেখা যেতে পারে।

সম্প্রতি ভার্চুয়ালি শেখ হাসিনা বার্তা দিয়েছিলেন, পুলিশ বাহিনীর কর্মীদের হত্যা করা হয়েছে। প্রায় সাড়ে চারশো থানায় পুলিশদের ভিতরে রেখে হামলা চালানো হয়েছে। থানা লুঠ করেছে হামলাকারীরা। মহিলা পুলিশ অন্ত:সত্ত্বা কনস্টেবলদেরও ছাড়েনি এই ঘাতকরা। যারা মানুষের জীবন রক্ষা করার জন্য দিনরাত পরিশ্রম করে তাদের খুন করেছে এই ইউনূস সরকার। আমি দেশে ফিরব, আমাদের শহিদদের প্রতিশোধ নেব। তার এই বক্তব্যের পরই এই জয় বাংলাদেশের রাজ্য-রাজনীতিতে প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে। এখন সময়ই বলবে যে আদৌ এই নির্বাচনী ফলাফল আগামী নির্বাচনকে কতটা প্রভাবিত করতে সক্ষম হবে।

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...