Thursday, June 25, 2026

গুলিকাণ্ডে সাসপেন্ড চণ্ডীতলার প্রাক্তন IC জয়ন্ত পাল

Date:

Share post:

“ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে কর্মক্ষেত্র ছাড়েন” চণ্ডীতলা থানার প্রাক্তন IC-কে সাসপেন্ড করল রাজ্য পুলিশ (State Police)। চণ্ডীতলা গুলিকাণ্ডে পুলিশের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তদন্তের রিপোর্ট পাওয়ার পরেই এই সিদ্ধান্ত।

১৯ ফেব্রুয়ারি মাঝরাতে গাড়ির সামনে গুলিবিদ্ধ হন চণ্ডীতলা থানার IC জয়ন্ত পাল (Jayanta Paul)। বান্ধবীর উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছিল৷ ঘটনার পরেই তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। অভিযোগ, বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে বচসার জেরে নিজের হাতেই গুলি চালান জয়ন্ত।
আরও খবর: ভাই, বান্ধবী-সহ পাঁচজনকে খুন: থানায় যুবকের দাবি শুনে চক্ষু চড়কগাছ পুলিশকর্মীদের

ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তদন্তের পরে আরও বিপাকে প্রাক্তন আইসি। অভিযোগ, জেলা পুলিসের শীর্ষ কর্তাদের না জানিয়েই নিজের থানা এলাকা ছেড়ে বান্ধবীর সঙ্গে দেখা করতে যান জয়ন্ত। তিনি ছুটিতে ছিলেন না। তা সত্ত্বও তিনি নিজের এলাকা ছেড়ে অন‍্য এলাকায় গিয়েছিলেন। সেই জন্যই জয়ন্তকে সাসপেন্ড (Suspend) করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...