Friday, June 19, 2026

ভাই, বান্ধবী-সহ পাঁচজনকে খুন: থানায় যুবকের দাবি শুনে চক্ষু চড়কগাছ পুলিশকর্মীদের

Date:

Share post:

শান্ত, নিরীহ চেহারার দিকে তাকালে কিছু বোঝার উপায় নেই। কিন্তু যুবক যখন থানায় এসে বলেন, যে পাঁচজনকে খুন করেছেন, তখন চক্ষু চড়কগাছ পুলিশকর্মীদের। বছর ২৩-এর যুবকের কথা প্রথমে বিশ্বাসই করতে চাননি পুলিশকর্মীরা। কিন্তু নাছোড়বান্দা যুবক জানান, তিনি তার মা, ভাই, বান্ধবী-সহ পাঁচজনকে খুন করেছেন।এমনকী খুন করার পরে নিজেও বিষ খেয়েছেন তিনি।

পুলিশ প্রথমে মনে করেছিল, যুবক মানসিক ভারসাম্যহীন।কিন্তু খতিয়ে দেখার পর, শেষ পর্যন্ত ওই যুবকের কথা মানতে বাধ্য হন তারা। হাড়হিম করা এই ঘটনা ঘটেছে কেরালার(kerala) তিরুবন্তপুরম এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার আফান নামের ওই যুবক থানায় আসেন। ভেনজারামুড্ডুর কাছে পেরুমালার বাসিন্দা ওই যুবক দাবি করেন যে তিনি পাঁচ জনকে খুন(murder) করেছেন। ওই যুবক তার মা, নাবালক ভাই, বান্ধবী-সহ পাঁচজনকে খুন করেছেন বলে জানান। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের মা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সোমবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে সেখানকার তিনটি আলাদা জায়গায় ওই খুনের ঘটনা ঘটে। তার পরেই থানায় এসে আত্মসমর্পণ করেন ওই যুবক। সেই সঙ্গে কীভাবে তিনি ওই খুনগুলি করেছেন তাও জানান।পুলিশ সূত্রে খবর,ওই যুবক তার ভাই আহসান, ঠাকুমা সালমা বিবি, কাকা লতিফ, কাকিমা শাহিহা এবং বান্ধবী ফারসানাকে খুন করেছে। আফানের মা সেম্মি তিরুবন্তপুরমের মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ওই যুবক নিজেও বিষ খেয়েছেন। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

তিরুবন্তপুরম(tirubantapuram) গ্রামীন জেলার পুলিশ সুপার সুদর্শন কে এস জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছেন আর্থিক কারণেই এই ঘটনা ঘটেছে। আফানের বাবা রহিম একজন প্রবাসী ব্যবসায়ী। তিনি আর্থিক সঙ্কটে পড়েছেন।  সুদর্শন জানান, সোমবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে ওই খুনের ঘটনাগুলি ঘটেছে। যে অস্ত্র দিয়ে খুন করা হয় তাও উদ্ধার করা হয়েছে।পারিবারিক আর্থিক সঙ্কটের কারণে ওই যুবক এক দিনে এতজনকে খুন করেছেন কী না তাও তদন্ত করে দেখছে পুলিশ।অভিযুক্ত যুবককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে তার শরীরে কোনও বিষক্রিয়া মেলেনি।

 

 

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...