Friday, March 6, 2026

বাংলা-ঝাড়খণ্ড সীমানায় কুম্ভগামী বাস দুর্ঘটনা, আহত ২০ পুণ্যার্থী

Date:

Share post:

ফের কুম্ভগামী বাস দুর্ঘটনা (Mahakumbh Special bus accident)। বাঁকুড়ার মেজিয়া পেরোনোর পর রানিগঞ্জ ঢুকতেই সূত্রপাত। প্রাথমিক কিছু সংঘর্ষ এড়ালেও বাংলা-ঝাড়খণ্ড সীমানায় (West Bengal Jharkhand Border) ডুবুরডিহি চেকপোস্টের কাছে লরির সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের। ঘটনার জেরে অন্তত কুড়িজন আহত হয়েছেন বলে খবর, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলেই এই দুর্ঘটনা অভিযোগ যাত্রীদের।

মঙ্গলবার সকালে ১৯ নম্বর জাতীয় সড়কে কুলটি থানার অন্তর্গত ডুবরডিহি চেকপোষ্টে কুম্ভগামী একটি বাস দুর্ঘটনাগ্রস্ত হয়। পশ্চিম মেদিনীপুরের এগারার ঝালদা থেকে আসছিল। চালক মত্ত অবস্থায় অত্যন্ত বেপরোয়া ভাবে বাস চালাচ্ছিলেন বলে অভিযোগ। রানিগঞ্জ ঢুকতেই প্রথমে একটি স্কুলবাসের সঙ্গে সংঘর্ষ হতে গিয়ে বাঁচে ৷ এরপর জাতীয় সড়কে দু’বার রোড ডিভাইডারে ধাক্কা দিয়ে শেষে লরির পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারে পুণ্যার্থী বোঝাই বাস। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই জাতীয় সড়ক কর্তৃপক্ষের অ্যাম্বুলেন্স এবং মোবাইল ভ্যানে আহতদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসের বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা বলে স্বীকার করে নিয়েছেন খালাসী। বেপাত্তা চালক।

 

spot_img

Related articles

একযোগে ৯ রাজ্যের রাজ্যপাল বদল! পদত্যাগের পর কী বললেন বোস

দেশজুড়ে রাজ্যপাল বদল। শুধুমাত্র ভোটমুখী বাংলাই নয় তালিমনাড়ু, হিমাচল প্রদেশ, লাদাখ-সহ মোট ৯ রাজ্যে রাজ্যপাল (Governor) বদল। বাংলার...

মুক্তির আগেই চড়ছে পারদ, ট্রেলার লঞ্চে সাড়া ফেলে দিল ‘কর্পূর’!

মুক্তির দিন যতই এগোচ্ছে ততই পারদ চড়ছে অরিন্দম শীল পরিচালিত পলিটিকাল থ্রিলার ‘কর্পূর’ এর। প্রথম থেকেই চর্চায় এই...

পাহাড়ে সাজ সাজ রব, শুক্রবার দু’দিনের সফরে রাজ্যে রাষ্ট্রপতি

শুক্রবার দু’দিনের সফরে রাজ্য সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৬ ও ৭ মার্চ তাঁর এই সফরকে কেন্দ্র করে...

বরুণদের হতশ্রী বোলিংয়েও ‘ট্র্যাজিক নায়ক’ বেথেল, ব্রিটিশ বধ করে কাপযুদ্ধের দুয়ারে ভারত

টি২০ বিশ্বকাপের(T20 World Cup) ফাইনালে ভারত(India)। মুম্বইয়ে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে কাপ জয়ের দুয়ারে টিম ইন্ডিয়া(India)। রবিবার কাপযুদ্ধের...