Saturday, June 20, 2026

কুমোরটুলি কাণ্ডে নয়া তথ্য, পারিবারিক অশান্তির কারণে আত্মীয়কে খুন ধৃত ২ মহিলার!

Date:

Share post:

মঙ্গলবার সকালে কুমোরটুলি ঘাটে (Kumortuli Ghat) রক্তাক্ত ট্রলিব্যাগ উদ্ধারের ঘটনায় নয়া তথ্য প্রকাশ্যে। জানা গেছে ব্যাগে মাথাহীন যে দেহাংশ উদ্ধার করা হয়েছিল তা এক মহিলার। মৃতের নাম সুমিতা ঘোষ (Sumita Ghosh)। সম্পর্কে তিনি ধৃত দুই মহিলার আত্মীয়। পারিবারিক অশান্তির কারণেই ফাল্গুনী ঘোষ (Falguni Ghosh) এবং আরতি ঘোষ (Arati Ghosh) সুমিতাকে খুন করেছেন বলে অভিযোগ। পুলিশি জিজ্ঞাসাবাদে ফাল্গুনী জানিয়েছেন, মৃতা সম্পর্কে তাঁর পিসি শাশুড়ি হন। গোটা ঘটনার জেরে কুমোরটুলি ঘাট সংলগ্ন এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja), কথা বলেন স্থানীয়দের সঙ্গেও।

এদিন সকালে আহিরীটোলার কাছে কুমোরটুলি ঘাটের ধারে দুই মহিলাকে ভারী টলি ব্যাগ আনতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁদের পাকড়াও করে স্থানীয় পুলিশে খবর দেন প্রত্যক্ষদর্শীরা। এরপরই জানা যায় ট্রলি ব্যাগে মহিলার মৃতদেহ রয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুই অভিযুক্তই মধ্যমগ্রামের ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সেখানে তাঁরা ভাড়া থাকতেন। এটি খুনের ঘটনা কি না, খুনটি মধ্যমগ্রামেই হয়েছিল কি না, এ সব খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতের মাথাও উদ্ধার করা সম্ভব হয়েছে বলে পুলিশ (North Port police) সূত্রে জানা গেছে।

Related articles

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...