Saturday, April 4, 2026

অক্ষয় তৃতীয়াতেই দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন, ট্রাস্ট গঠনে অনুমোদন: জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারপরেই দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে মন্দিরের। মঙ্গলবার এমনটাই জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে দিঘার জগন্নাথ মন্দির। ২৯ এপ্রিল থেকে মন্দির চত্বরে শুরু হবে যজ্ঞ। এছাড়াও এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দিঘার জগন্নাথ মন্দিরের জন্য ট্রাস্ট গঠন করা হয়েছে। আজ মন্ত্রিসভার বৈঠকে ওই ট্রাস্ট পাশ করানো হয়। মন্দির ট্রাস্টের চেয়ারম্যান করা হয়েছে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে। ২৭ জনের কমিটিতে ইসকন, পুরীর জগন্নাথ মন্দির, দিঘার মাসির বাড়ি, কালীঘাট মন্দির, রামকৃষ্ণ মিশন-সহ একাধিক প্রতিষ্ঠানের একজন করে সদস্যকে রাখা হয়েছে।

মুখ্যমন্ত্রীর সংযোজন, “আগামী পরশুদিন মন্দিরের বিষয়ে ট্রাস্টি বোর্ড বৈঠক করবে। সেখানে মন্দিরের উদ্বোধন এবং আরও কিছু বিষয়ে আলোচনা হবে। জগন্নাথ ধামের জমি এবং বাড়ি হিডকোর হাতে তুলে দেওয়া হচ্ছে। বাকি সিদ্ধান্ত ট্রাস্ট নেবে।”

আরও পড়ুন- ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে রাজ্যে: ৩২১ কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর, ভিজে আলু কিনবে সরকার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...