Friday, June 26, 2026

আইপিএল-এ নতুন ব্যাটে নামতে চলেছেন মাহি, আনা হয়েছে চারটি নতুন ব্যাট

Date:

Share post:

২২ মার্চ থেকে শুরু হবে ২০২৫ আইপিএল । ২৩ মার্চ আইপিএল-এ অভিযান শুরু চেন্নাই সুপার কিংসের । আর তার প্রস্তুতিতে ব্যস্ত চেন্নাই থালা মহেন্দ্র সিং ধোনি। জানা যাচ্ছে নতুন ব্যাট আইপিএল-এ অভিযান শুরু করতে চলেছেন মাহি ।

মেরঠের একটি সংস্থা ধোনির ব্যাট তৈরি করে। জানা যাচ্ছে, এতদিন ধোনি যে ব্যাটগুলি নিয়ে খেলতেন, সেগুলির ওজন ১২৫০ গ্রাম থেকে ১৩০০ গ্রামের মধ্যে থাকত। তবে এখন নাকি মাহি সেই ব্যাটে আর খেলতে চাইছেন না । একটু কম ওজনের ব্যাট তৈরি করে দিতে বলেছেন।

এই নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ধোনি ১২৩০ গ্রাম ওজনের ব্যাট চেয়েছেন। ব্যাটের ওজন কয়েক গ্রাম কম বা বেশি হতে পারে। কিন্তু খুব কম বা বেশি হলে চলবে না বলেও জানিয়ে দিয়েছেন ধোনি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ব্যাটের বাকি সব কিছু থাকতে হবে আগের মতো। জানা যাচ্ছে, ধোনির চাহিদা মতো চারটি ব্যাট তৈরি করে তাঁর কাছে পাঠিয়ে দিয়েছে মেরঠের সংস্থাটি। সেগুলি ব্যবহার করে ধোনি মতামত জানাবেন।

ইতিমধ্যে আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন
মাহি । রাঁচিতে অনুশীলন করছেন সিএসকের প্রাক্তন অধিনায়ক । এই নিয়ে ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা বলেন , ‘‘ধোনি আপাতত ইন্ডোরে অনুশীলন করছে। বোলিং মেশিনের সাহায্য নিচ্ছে। ক্রিকেট অনুশীলনের পাশাপাশি টেনিস খেলছে। চেন্নাইয়ের প্রস্তুতি শিবির এখনও শুরু হয়নি। তাই নিজের মতো করে আইপিএলের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে।”

আরও পড়ুন- গদ্দাফি স্টেডিয়ামে ভারতের পতাকা নিয়ে যাওয়ায় হেনস্থা, ভাইরাল ভিডিও

 

 

 

 

Related articles

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...