Saturday, April 4, 2026

মহাকুম্ভে মৃতদের পরিবারকে অবিলম্বে আর্থিক সাহায্য দিক যোগী-সরকার: দাবি মমতার

Date:

Share post:

“যে পরিবারগুলি, স্বজনকে হারিয়েছে, তারা যেন অবিলম্বে ক্ষতিপূরণ পায়। অনেক পরিবার দুর্ঘটনায় মারা গিয়েছে, ট্রেন ধরতে গিয়ে মারা গিয়েছে, তাঁরাও যেন ক্ষতিপূরণের আওতায় আসে“ – মহাকুম্ভ নিয়ে যোগী সরকারকে (Yogi Goverment) তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, নবান্ন (Nabanna) থেকে তিনি বলেন, মৃতদের ডেথ সার্টিফিকেট পর্যন্ত দেননি। অন্তত ক্ষতিপূরণটা দিন! রাজ্যে সুষ্ঠুভাবে গঙ্গাসাগরের উদাহরণ তুলে ধরেন মমতা।

এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুম্ভে বিভিন্ন কারণে যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তাঁর কথায়, “যোগীসাহেব আমাকে যতই গালাগাল দিন, তাতে আমার কিছু যায়-আসে না। ওঁরা মৃতদের ডেথ সার্টিফিকেট পর্যন্ত দেননি। অন্তত ক্ষতিপূরণটা দিন!” একথা বলতে গিয়েই তিনি বলেন, “আমরা গঙ্গাসাগর মেলা করি। সেখানে জল পেরিয়ে যেতে হয়। আমরা ৫-৬ দিন জেগে থাকি।“
আরও খবর: ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে রাজ্যে: ৩২১ কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর, ভিজে আলু কিনবে সরকার

দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে অক্ষয় তৃতীয়ায়। সেকথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “এটা নিয়ে হাইপ তুলব না। কারণ, কুম্ভে কী হয়েছে আপনারা দেখেছেন। প্রসঙ্গত, জগন্নাথ মন্দিরের জমিটি হিডকোর হাতে আসছে।“

মমতা বলেন, “আমি কিন্তু কুম্ভস্নান নিয়ে একটি কথাও বলিনি।  কে কোথায় যাবে, কোথায় স্নান করবে, কোথায় খাবে,সেটা তাঁর নিজস্ব ব্যাপার। পুণ্যস্নান প্রতিবার গঙ্গাসাগরে হয় বলে আমরা জানি, সংক্রান্তিতে হয়। এবং নিয়ম কানুন মেনেই হয়। ফলে ১৪৪ বছর পর আবার কুম্ভ হবে বা ১৪৪ বছর আগে এটা হবে আমি একটু অজ্ঞ আছি।  যদি বিশিষ্ট মানুষ থাকেন, তাঁদের কাছে অনুরোধ করবেন, আপনারা একটু গবেষণা করে জানাবেন সঠিক তথ্য জানাবেন।“

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...