Wednesday, June 24, 2026

কেন্দ্রের মিথ্যা প্রতিশ্রুতি! উজ্জ্বলা-য় মিলছে না সিলিন্ডার, ক্ষুব্ধ গ্রাহকরা

Date:

Share post:

কেন্দ্রের ভাঁওতার বলি সাধারণ মানুষ। বিনামূল্যে গ্যাস মিলবে বলে ঢাক-ঢোল পিটিয়ে উজ্জ্বলা প্রকল্প নিয়ে এলেও এখন মিলছে না সিলিন্ডার! এর ফলে সমস্যায় পড়ছেন গ্রাহকরা।

ধূপগুড়ি মহকুমার অন্তর্গত ঝাড় আলতা ২ নং গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য নীরেন্দ্রনাথ রায়ের বাড়িতে প্রায় প্রতিদিন বিভিন্ন মহিলা এই অভিযোগ নিয়ে আসছেন যে উজ্জ্বলা গ্যাস কানেকশন দেওয়ার নামে বছরে পর বছর ধরে তাঁদের সাথে প্রতারণা করা হচ্ছে। এলাকার বাসিন্দা ধ্রুব রায় বলেন, জঙ্গলের থেকে জ্বালানি সংগ্রহ করে কোনওরকমে চলে রান্না। তাঁর স্ত্রী চিন্তামণি রায় আবেদন করেছিলেন উজ্জ্বলা গ্যাসের জন্য, এরপর গ্যাস কানেকশন নিতে স্ত্রীকে নিয়ে বারবার ফালাকাটার অফিসে গেলে তাঁরা অন্য অফিস দেখিয়ে দিয়েছে। যেসব জায়গায় যেতে বলেছে তাঁরা, সব জায়গায় ছুটলেও মেলেনি গ্যাস। পরবর্তীতে আধার কার্ড দিয়ে অনলাইনে চেক করার পর জানতে পারেন গ্যাসের কানেকশন দেওয়া হয়েছে দেড়শো কিলোমিটার দূরে কালিম্পংয়ের কোনও এক অফিসে। এত বছর ধরে গ্যাস দেবার নাম করে জেলার মধ্যেই ঘোরাচ্ছিল এখন পাঠিয়ে দিয়েছে পাহাড়ে।

গ্যাস না পাওয়ায় একই ধরনের হয়রানির কথা তুলে ধরেন, শকুন্তলা রায়, মমতা রায়, দুর্গা রায় থেকে শুরু করে আরও অনেকেই। পঞ্চায়েত সদস্য নীরেন্দ্রনাথ রায় বলেন, কেন্দ্র সরকার ভোটের আগে মহিলাদের ঠকিয়ে ভোট নেওয়ার রাজনীতি করতেই এই উজ্জ্বলা গ্যাসের ঢপ দিয়েছিল। সাধারণ মানুষ এখন সবটাই বুঝতে পারছে, আগামী দিনে তারা বোঝাবে ভোটের বাক্সে। উল্লেখ্য, কেন্দ্র বারবারই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে।

আরও পড়ুন- নির্বিঘ্নে মাধ্যমিক পরীক্ষা, বিদ্যুৎকর্মীদের ধন্যবাদ মন্ত্রী অরূপ বিশ্বাসের

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...