Saturday, March 14, 2026

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপ! আরও ২০০টি সিএনজি বাস কিনবে রাজ্য

Date:

Share post:

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে রেখে যাত্রী পরিষেবা আরও মসৃণ করতে রাজ্য সরকার ২০০টি নতুন সিএনজি বাস কিনতে চলেছে। ইতিমধ্যেই এই বাস কেনার জন্য আর্থিক অনুমোদন মিলেছে। আগামী দুর্গাপুজোর আগেই মিডি, সেমি এবং ডিলাক্স এই তিন ধরনের বাস নামানো হবে বলে রাজ্য পরিবহণ দফতর সূত্রে জানা গেছে। ১২০টি সেমি ডিলাক্স বাস, ৩০টি মিডি বাস এবং ৫০টি ১২ মিটারের মাপের ডিলাক্স বাস কেনা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বাস কেনার জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলা, বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কিছু গুরুত্বপূর্ণ রুটে এই বাসগুলি চলবে। পাশাপাশি, কিছু বাস উত্তরবঙ্গের শহরগুলিতেও পাঠানো হতে পারে বলে পরিবহণ দফতর সূত্রে খবর। গত বছর অগাস্টে ১১৮০টি বিদ্যুৎচালিত বাস সরবরাহের জন্য টাটা মোটর্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল রাজ্য সরকার। সেই চুক্তি অনুসারে চলতি বছর মার্চের মধ্যে ৫৫০টি বাস পাওয়ার কথা ছিল। কলকাতায় সমস্ত ডিজেলচালিত বাস বাদ দিয়ে সেখানে বিদ্যুৎচালিত বাস নামোনোর পরিকল্পনা ছিল সরকারের। আদালতে মামলা হওয়ায় এখনও পর্যন্ত সেই বাস হাতে পাওয়া যায়নি। ওদিকে ব্যবহারযোগ্য না থাকায় নিয়মিত বসে যাচ্ছে একের পর এক সরকারি বাস। এদিকে, দূরপাল্লার বাসের মতো শহরের বাসেও যাতে অনলাইনে টিকিট কাটা যায় তার ব্যবস্থা হচ্ছে। নতুন বাসে সেই প্রযুক্তি লাগানো হবে। এই প্রযুক্তির ব্যবহার শুরু হলে কনডাক্টরের ওপর নির্ভরশীলতা কমবে।

আরও পড়ুন- ট্যাংরায় দুই স্ত্রী ও কিশোরীকে খুন করেছে দাদা-ভাই: পুলিশ কমিশনার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...