Tuesday, March 31, 2026

প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব! জেলা কার্যালয়ে তালা ঝোলানোয় শ্রীরামপুরে সাসপেন্ড ৫ বিজেপি নেতা

Date:

Share post:

আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে পালাবদলের দিবাস্বপ্ন দেখছে BJP! আর জেলায় জেলায় প্রকট হয়ে উঠছে তাদের গোষ্ঠী কোন্দল। মণ্ডল সভাপতির পক্ষপাতিত্ব এবং দুর্নীতির অভিযোগ তুলে জেলা কার্যালয়ে তালা ঝোলানোর ঘটনায় শ্রীরামপুরের পাঁচনেতাকে সাসপেন্ড করল বিজেপি রাজ্য কমিটি। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আবার সরব সাজাপ্রাপ্তদের অনুগামীরা।
আরও খবর: আগামিকাল নেতাজি ইনডোরের মেগাসভায় দিক নির্দেশ তৃণমূল সভানেত্রীর

রাজ্য জুড়ে বিজেপির গোষ্ঠী কোন্দল থামার নাম নেই। বিধানসভা নির্বাচনের আগে গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার রাজ্য বিজেপি। কয়েকদিন আগে বিজেপির হুগলি (Hoogli) শ্রীরামপুর সাংগঠনিক জেলা অফিসে মণ্ডল সভাপতি নির্বাচনে জেলা সভাপতির বিরুদ্ধে পক্ষপাতিত্ব এবং দুর্নীতির অভিযোগ তুলে জেলা কার্যালয়ে তালা ঝুলিয়েছিলেন শ্রীরামপুর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বসুর গোষ্ঠীর লোকজন। তাঁরা অভিযোগ তুলেছিলেন, জেলা বিজেপি সভাপতি মোহন আদক তাঁর পছন্দের লোকজনদের মণ্ডল সভাপতি হিসেবে নির্বাচন করছেন। গত লোকসভা নির্বাচনে প্রার্থী কবীর শঙ্কর বসুকে ষড়যন্ত্র করে লোকসভা কমিটিতে রাখা হয়নি। অভিযোগ, জেলা সভাপতি মোহন আদক দুর্নীতিগ্রস্ত। এইসব অভিযোগ তুলে সেদিন বিজেপি দফতরে তালা ঝুলিয়েছিলেন কবীর শংকর বসুর লোকজনরা।

পাল্টা রাজ্য কমিটিতে অভিযোগ জানিয়েছিলেন বিজেপি জেলা সভাপতি। সেই অভিযোগের ভিত্তিতে এবার পাঁচজনকে সাসপেন্ড করল বিজেপি রাজ্য কমিটি। যদিও এই সিদ্ধান্ত মানতে রাজি নন কবীর শঙ্কর বসুর অনুগামীরা। তবে রাজনৈতিক মহলের মতে, ২৬-এর নির্বাচনের আগে বিজেপি রাজ্য কমিটির এই পদক্ষেপ হুগলি (Hoogli) জেলা বিজেপিতে গোষ্ঠীদন্দ আরও প্রবল করে তুলবে।

Related articles

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...