Thursday, April 23, 2026

খাবার খেতে হাহাকার! মধ্যপ্রদেশ বাণিজ্য সম্মেলনে ‘আমন্ত্রিতদের হামলা’

Date:

Share post:

ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বাণিজ্য সম্মেলন করতে যেতে হচ্ছে দেশের প্রধানমন্ত্রীকে। দেশে বৈদেশিক বিনিয়োগ টানতে অক্ষম নরেন্দ্র মোদিকে (Narendra Modi) শিখণ্ডী করে বাণিজ্যের তরী উৎরাতে চাইছে মধ্যপ্রদেশ, বিহার, অসম। তারপরেও সেই বাণিজ্য সম্মেলনে খাবার খাওয়ার লোকের ভিড়ে মুখ পুড়ল মোদিরই। খাবার কম পড়ায় প্লেট ভেঙে ভোপালের (Bhopal) বদনাম করলেন কারা, তা নিয়ে অবশ্য প্রশ্ন উঠেছে। যদিও সেই হুলুস্থুলু দৃশ্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (ভাইরাল ভিডিও সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) হতেই প্রশ্ন, তাঁরা কী আদৌ সম্মেলনের আমন্ত্রিত ছিলেন।

ভোপালে সোমবার বাণিজ্য সম্মেলন (Bhopal Investors Summit) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটা করে দুদিনের সম্মেলনে বিপুল বিনিয়োগের ঘোষণা করা হয়। যদিও গাল ভরা বিদেশি সংস্থার নাম বলা হলেও বিনিয়োগে (investors) দেশীয় সংস্থারই নাম দেখা যায় সেখানে। তবে মোদির মান রাখতে সম্মেলনে ভরাতে যাদের জোগাড় করলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব তারাই মুখ পোড়ালো বিজেপির।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (ভাইরাল ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) ভিডিওতে দেখা যায় খাবারের জায়গায় বিশাল ভিড়। আমন্ত্রিতরা সম্মেলনে এসেছিলেন, না খাবার খেতে, তা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন নেটিজেনরা। এরপরই শোনা যায় খাবার শেষ। তা নিয়ে রসিকতা করেন কেটাররারা (caterer)। তবে তাঁরা সাধ্যমতো পরিষেবা দেওয়ার চেষ্টা করেন। ফের খাবার তৈরি হলে প্রথমে আসে সারি সারি প্লেট (plate)। আর সেখানেই বাধে গোল।

দীর্ঘক্ষণ খাবারের জন্য অপেক্ষা করা ভিড় খাবার আনার খবর পেয়ে হুড়মুড়িয়ে ঝাঁপিয়ে পড়ে। খাবারের প্লেট নিয়ে আসতেই তা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। কেটারার (caterer) যুবকদের থেকে গোটা প্লেটের (plate) ক্রেট পড়ে গিয়ে ছড়িয়ে পড়ে সেই ভাঙা প্লেট। অনেকেই সেই মাটি থেকে কুড়ানো প্লেট তুলে খাবারের লাইনে দাঁড়ানোর চেষ্টা করে। সেখানেই প্রশ্ন উঠেছে, আদৌ এরা বিনিয়োগে ভিড় করেছিলেন, না লাঞ্চের জন্য।

Related articles

কেন্দ্রীয় বাহিনীর ‘দাদাগিরি’: চোপড়ায় বিজেপিকে ভোট দেওয়ার নির্দেশ! বৃদ্ধা-যুবককে মারধরের অভিযোগ

চোপড়ায় কেন্দ্রীয় বাহিনীর (Central Force) দাদাগিরি। বৃদ্ধা ও যুবককে মারধরের অভিযোগ, কাঠগড়ায় কমিশন ও বিজেপি। ভোটের লাইনে দাঁড়িয়ে...

প্রার্থী হিসেবে প্রথমবার ভোট দিয়ে ‘স্পোর্টসম্যান স্পিরিট’ বজায় রাখলেন স্বপ্না

রাজ্য চলছে প্রথম দফার ভোট গ্রহণ। ১৫২টি আসনের মধ্যে যে কেন্দ্রগুলিতে বাড়তি নজর রয়েছে তার মধ্যে জলপাইগুড়ির রাজগঞ্জ।...

ইভিএম বিভ্রাটে তৃণমূলের ভোট বিজেপিতে! টেকনিক্যাল সমস্যা না ষড়যন্ত্র, উঠছে প্রশ্ন

ভোটের সকালে মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভার অন্তর্গত একটি বুথে ভোট কারচুপির অভিযোগ বিজেপি পরিচালিত কমিশনের (Election Commission) বিরুদ্ধে। বড়ঞা...

নওদায় অশান্তি, গালিগালাজ হুমায়ুনের: বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ

কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সাঁজোয়া গাড়ির ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। তা সত্ত্বেও সেই মুর্শিদাবাদে সেই...