Tuesday, June 23, 2026

ফের ভুয়ো কল সেন্টারের হদিশ, উদ্ধার ১ কোটি টাকার বেশি: গ্রেফতার ৪

Date:

Share post:

ফের ভুয়ো কল সেন্টারের হদিশ। কলকাতায় ফের ভুয়ো কল সেন্টারে অভিযান।গোপন সূত্রে খবর পেয়ে গার্ডেনরিচের হোয়াইট হাউসে কলকাতা পুলিশের হানা। ভুয়ো কল সেন্টারের ৪ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। কল সেন্টার থেকে উদ্ধার হয়েছে ১ কোটি ১৮ লক্ষ টাকা। কল সেন্টার(call centre) থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ল্যাপটপ-মোবাইল ফোন।

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ধৃতদের গার্ডেরিচ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার অভিযুক্তদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।পুলিশ জানিয়েছে, বেশ কয়েকদিন ধরে তাদের কাছে খবর আসছিল গার্ডেনরিচ থানা(gardenritch police station) এলাকায় আয়রন গেট রোডের হোয়াইট হাউস নামের একটি বিল্ডিংয়ে ভুয়ো কল সেন্টার চলছে। মঙ্গলবার রাতে সেই অনুযায়ী অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয়, ইউসুফ খান, মুর্শিল খান, জাস্টিন পাল, মহম্মদ শাহরুখ নামের চার যুবককে। তাদের প্রত্যেকের বয়স ৩০-এর মধ্যে।

ধৃতদের থেকে নগদ ১ কোটি টাকার কিছু বেশি এবং সোনার গয়নাও উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয় বেশ কয়েকটি ল্যাপটপ(laptop), রাউটার ও অন্যান্য কাগজপত্র পাওয়া গিয়েছে। পুলিশ তদন্ত করে জেনেছে এই ভুয়ো কল সেন্টারে অনেকেই প্রতারণার ফাঁদে পড়েছেন। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...