Saturday, June 27, 2026

সাইবার অপরাধ নিয়ে তৎপর কলকাতা পুলিশ! বাজেয়াপ্ত ৭০০ সিম – গ্রেফতার ৮, জানালেন জয়েন্ট সিপি

Date:

Share post:

শহরে বাড়বাড়ন্ত সাইবার ক্রাইমের ঘটনা। প্রতিদিনই একাধিক অভিযোগ আসছে। এবার সাইবার ক্রাইম রুখতে তৎপর হল কলকাতা পুলিশ।

সাইবার ক্রাইম প্রসঙ্গে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার সাংবাদিক সম্মেলনে এদিন বলেন, কলকাতা পুলিশের সাইবার থানা তদন্ত করেছে। সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত করেছে। সিম কার্ড সংক্রান্ত অনুসন্ধান চালিয়ে সুয়োমোটো কেস করে তদন্ত শুরু করা হয়। তদন্তে দেখা যায়, কিছু অভিযুক্ত সিম কার্ড বিভিন্ন প্রতারকদের কাছে বিক্রি করেছে। বিভিন্ন ব্যক্তির নামে ইস‍্যু করেছে সিম কার্ড। তারপর সেই সমস্ত সিম প্রতারকদের হাতে বিক্রি হয়েছে। এখনও পর্যন্ত সাইবার ক্রাইমে আট জন গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ৭০০-র বেশি সিম কার্ড বাজেয়াপ্ত হয়েছে। তার মধ্যে প্রি-অ‍্যাকটিভেট সিমও আছে। দেশের বাইরেও এই সিম পাঠানো হয়েছে। এইসব সিম ব্যবহার করে নানা ধরনের সাইবার প্রতারণা, ডিজিটাল অ‍্যারেস্ট, ব্যাঙ্ক ফ্রডের মতো সাইবার অপরাধে এই সিম কার্ড ব্যবহার করা হয়েছে।

জয়েন্ট সিপি ক্রাইম জানান, ভুয়ো কলসেন্টারের মামলায় গার্ডেনরিচে অভিযান চালানো হয় হোয়াট হাউস ও গ্রিন ভিলা দুটো বিল্ডিংয়ে সার্চ করে ভুয়ো কল সেন্টার পাওয়া যায়। এই কলসেন্টার থেকে নানাধরনের সাইবার ফ্রড করা হত। ইউএস, অস্ট্রেলিয়া নাগরিকদের কল করা হত। বলা হত সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড ফোন করা হয়েছে। গ্রাহকদের ল‍্যাপটপ, ডেস্কটপ নিজেদের রিমোটে নিয়ে প্রতারণা করা হত বলে জানিয়েছেন তদন্তকারীরা।

আরও পড়ুন- যানজট-দূষণ এড়াতে পদক্ষেপ রাজ্যের, ধর্মতলায় তৈরি হবে ‘মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাব’

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...