Saturday, June 27, 2026

উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে ধৃত আফ্রিকান ফুটবলারকে দেশে ফেরানোর নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

সুদূর পশ্চিম আফ্রিকার গিনি বিশাও দেশ থেকে বাংলায় ফুটবল খেলতে এসেছিলেন।এমনকী গ্রেফতারও হয়েছিলেন।তিন্তু কোভিড পরিস্থিতিতে নিজের দেশে ফিরে যেতে পারেননি। এই পরিস্থিতিতে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয় নকশালবাড়ি থানায়। তার পর তাকে নিজেদের হেফাজতে নেয় রাজ্য পুলিশ। ক্যামেরা ফোফানা উসুমানে নামের ওই ফুটবলার সম্প্রতি জামিন চেয়ে এবং দেশে ফেরার আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। ওই ফুটবলারকে দেশে ফেরানোর বন্দোবস্ত করতে বলেছে আদালত। হাইকোর্টের নির্দেশ, ওই ফুটবলারকে ‘উপযুক্ত ক্ষতিপূরণ’ দিতে হবে রাজ্যকে।

জানা গিয়েছে, ফুটবল খেলা এবং প্রশিক্ষণ দেওয়ার জন্য ২০২০ সালের ৬ জানুয়ারি ছ’মাসের ভিসা নিয়ে এই রাজ্যে এসেছিলেন উসুমানে। ওই বছরেরই ৫ জুলাই তার ভিসার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার মধ্যেই শুরু হয়ে যায় কোভিড অতিমারি। এই পরিস্থিতিতে নিজের দেশে ফিরে যেতে পারেননি ওই ফুটবলার। ২০২১ সালের এপ্রিল মাসে দেশে ফেরার জন্য আবেদন করেছিলেন তিনি। কিন্তু সেই সময়ের পরিস্থিতিতে এ দেশেই থেকে যেতে হয় উসুমানেকে।

কেন্দ্রের নির্দেশিকা থাকা সত্ত্বেও ‘অবৈধ ভাবে’ এ দেশে থাকার জন্য উসুমানেকে গ্রেফতার করে পুলিশ। তার পর থেকে হেফাজতে ছিলেন তিনি। সম্প্রতি তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। মামলাটি ওঠে বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের এজলাসে। শুনানির পর বিচারপতির নির্দেশ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি নিয়ে আরও দায়িত্বশীল ও মানবিক হওয়া উচিত ছিল এবং ওই ব্যক্তিকে সমস্যায় ফেলা ঠিক কাজ হয়নি।
ওই ব্যক্তির বিরুদ্ধে যে মামলাগুলি রুজু হয়েছিল, তার সবগুলিই খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...